1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতারণার মামলায় মুন্সীগঞ্জ পৌর বিএনপি নেতা স্বপনের জামিন লাভ পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ

তীব্র তাপদাহ, খুলনায় বিশেষ প্রয়োজন ব্যতীত বাইরে না বের হওয়াসহ বিভিন্ন নির্দেশনা!

  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

খুলনা জেলা প্রশাসক মো. ইয়াসির আরেফীন বিশেষ প্রয়োজন ছাড়া প্রখর রোদে বাহিরে বের না হওয়াসহ বিভিন্ন নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন ।

বুধবার (১৯ এপ্রিল) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্যান্য জেলার ন্যায় খুলনা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বহমান রয়েছে। এ অবস্থায় সিভিল সার্জনের সাথে পরামর্শক্রমে খুলনা জেলাবাসীকে নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো :

বিশেষ প্রয়োজন ব্যতীত প্রখর রোদে বাইরে বের না হওয়া; বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে বের হলে ছাতা ব্যবহারের চেষ্টা করতে হবে।

পানি শূন্যতা পরিহার করতে প্রচুর পানি পান করতে হবে। রোজাদাররা ইফতারি এবং সেহরিতে প্রচুর পরিমাণ পানি পান করবেন।

ইফতারিতে ভাজা পোড়া খাবার যথাসম্ভব পরিহার করতে হবে।

ঠাণ্ডা পানি দিয়ে শরীর বার বার মুছতে হবে।

শ্বাসকষ্টের রোগী ও শিশুদের বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

পাখি বা বাদুড়ের খাওয়া কোন ফল এবং কাঁচা রস খাওয়া পরিহার করতে হবে।

বাস শ্রমিকসহ অন্যান্য শ্রমিকরা যেন বেশিক্ষণ তীব্র রৌদ্রে না থাকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

কৃষি সম্প্রসারণ এবং মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয় থেকে বিদ্যমান প্রতিকূল আবহাওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর