1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়াল

  • প্রকাশিত : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৩ বার পঠিত
তুরস্কে উদ্ধার কাজ শুরু করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। ছবি ফায়ার সার্ভিসের সৌজন্যে

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ৩৭৫ জনে দাঁড়িয়েছে। ২ দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে সিএনএন।

সোমবার তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর কমপক্ষে শতাধিকবার আফটার শক অনুভূত হয়, যার একটি ছিল ৭ দশমিক ৫ মাত্রার।

এ ঘটনায় তুরস্ক ও সিরিয়া মিলিয়ে ৮০ হাজার ৭৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বরাত দিয়ে সিএনএন জানায়, দেশটিতে কমপক্ষে ১৮ হাজার ৯৯১ জন মারা গেছেন এবং ৭৫ হাজার ৫২৩ জন আহত হয়েছেন।

এ ছাড়া, সিরিয়ার বিদ্রোহী ও সরকার নিয়ন্ত্রিত এলাকা জুড়ে কমপক্ষে ৩ হাজার ৩৮৪ জন মারা গেছেন এবং ৫ হাজার ২৪৫ জন আহত হয়েছেন।

‘হোয়াইট হেলমেট’ সিভিল ডিফেন্স গ্রুপের মতে, উত্তর-পশ্চিমে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় কমপক্ষে ২ হাজার ৩৭ জন মারা গেছেন এবং ২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।

তবে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলছে, সরকার নিয়ন্ত্রিত অংশে ১ হাজার ৩৪৭ জন মারা গেছেন এবং ২ হাজার ২৯৫ জন আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর