1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শার্শায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী -তালা স্বাস্থ্য কর্মকর্তা পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার—-কয়রা ও পাইকগাছার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে- বাপ্পী প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার সুন্দরবনে হরিণ শিকার, খন্ডিত মাথা ভুড়ি সহ আটক-১ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য তালায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মহাসচিবকে ছায়াবীথির শুভেচ্ছা

তোদের জ্বলবে, আমার তাতেই চলবে

  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ বার পঠিত
bubly-3740

বিনোদন ডেস্ক::


সিনেমার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন চিত্রনায়িকা শবনম বুবলী। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রেম, লুকিয়ে বিয়ে, সন্তানের জন্ম, বিচ্ছেদ নিয়ে কম জল ঘোলা হয়নি।

নতুন করে সঙ্গীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে নাম জড়িয়ে আবারও বিতর্কের মুখে পড়েছেন তিনি। যদিও বুবলী দাবি করেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

তাই বলে সমালোচকদের মুখ তো আর তিনি বন্ধ করতে পারেননি। নায়িকাকে নিয়ে নেটদুনিয়ায় কটু কথার মিছিল চলছেই। বিষয়গুলো দৃষ্টিগোচর হয়েছে বুবলীর নিজেরও। তাই তো এবার নিন্দুকদের উদ্দেশ্য নিজের মনোভাব জানান দিলেন তিনি।

সোমবার ফেসবুকে বেশ ফুরফুরে মেজাজে নাচের ভঙ্গিমায় একটি ভিডিও পোস্ট করেন বুবলী। ওয়াইন কালার লেহেঙ্গায় নায়িকার চোখেমুখে হাসি স্পষ্ট ছিল। কারণ ব্যাকগ্রাউন্ডে একটি গান চলছিল। যেই গানেই যেন ছিল সমালোচকদের কটাক্ষের জবাব।

ভিডিওতে বুবলী যোগ করেন সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল গান ‘তোদের জ্বলবে, আমার তাতেই চলবে’-এর কিছু অংশ। যেখানে শোনা যায়, ‘হ্যাঁ, আমায় দেখে জ্বলছে যারা চাইছি তাদের বলতে/ পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে/ যাদের ভাবি বড্ড কাছের, আমার আপনজন/ তারাই আবার করছে কাঠি, সামনে প্রিয়জন/ যতই করিস হিংসা তোরা, আমি বড়োই বেপরোয়া/ ভয়ডর নেই, যে যা বলুক, বলবে/তোদের জ্বলবে, আমার তাতেই চলবে। ’

বুবলীর ওই ভিডিওর কমেন্টবক্সেও ভক্তরা জানিয়েছেন, সমালোচকদেরই এই গান দিয়ে জবাব দিলেন অভিনেত্রী। সঙ্গে এটাও বোঝালেন, তাকে নিয়ে নিন্দুকেরা যতোই কটাক্ষ করুক, বুবলী আছেন তার মতো করেই।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর