1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ

‘তোমার হাত পাখার বাতাসে’ গানের শিল্পী আকবরের মত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১০৮ বার পঠিত

দীপ্তনিউজ ডেস্ক::

চলে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবর। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির কর্ণধর হানিফ সংকেত’র আবিষ্কার তিনি। রোববার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

দীর্ঘদিন ধরে অসুস্থ আকবরের চিকিৎসা চলছিল বারডেম হাসপাতালে। সেখানে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আকবর দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মাঝে কয়েক মাস সুস্থ থাকলেও গত ১৪ সেপ্টেম্বর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে মাত করেছিলেন রিকশা চালক আকবর। ইত্যাদির মাধ্যমে উঠে আসা এই শিল্পী রাতারাতি পরিচিতি পেয়ে যান। সেই সময়টা বেশ ভালোই কাটছিল তার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে জীবনের শেষ সময়ে অর্থনৈতিক সংকটে পড়েন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবরকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা (সঞ্চয়ী পত্র) অনুদান দিয়েছিলেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর