1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ

দলমত,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের জিম্মাদার হিসাবে থাকতে চাই-আলি আসগর লবি

  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার পঠিত
dumuriya-15640
  • শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা::

ডুমুরিয়া ফুলতলা খুলনা -৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলি আসগর লবির বিশাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ডুমুরিয়া স্বাধীনতা স্মৃতি সৌধ চত্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি বিসিবির সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি।

তিনি তার বক্তব্যে বলেন, দলমত,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জিম্মাদার হিসাবে থাকবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন
বিএনপি করতে হলে ভালো ভাবে চলতে হবে, চাঁদাবাজি সন্ত্রাসীদের স্থান এ দলে নাই।সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মৎস্য চাষীদের ন্যায্য দামে বিক্রির ব্যবস্থা করা হবে। নির্বাচিত হলে শিক্ষা,স্বাস্থ্য,ক্রীড়াসহ সব ধরণের উন্নয়নের আশ্বাস্থ করেন। আমি আপনাদের শাসক হতে চাই না সবার সেবক হতে চাই। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল
হক রুবায়েত।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা আমির মাওলানা মুজিবুর রহমান,ওমর আলী,আব্দুল জব্বার, শেখ অলিউর রহমান,ইউপি চেয়ারম্যান আবুল বাশার, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান,সরদার আব্দুল মালেক, মোল্যা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, আমিনুর রহমান মোড়ল, শেখ শাহিনুর রহমান, শেখ মশিউর রহমান লিটন, শেখ হেলাল উদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আবু দাউদ মোল্লা, জাহানারা রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এমপি প্রার্থী আলি আসগর লবির হাতে ফুল দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি আবু দাউদ মোল্লা বিএনপিতে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর