- উত্তম চক্রবর্তী, যশোর জেলা প্রতিনিধি।।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯, উপলক্ষে যশোর-৫ (মনিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী এ্যাড. গাজী এনামুল হক এর পক্ষে রাজগঞ্জ বাজারের দোকানে দোকানে গিয়ে গণসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণে মানুষের ঢল নেমেছে।
সোমবার বিকালে রাজগঞ্জ আঞ্চলিক ঝাঁপা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাঁপা ইউনিয়ন নায়েবে আমির মোঃ মকবুল হোসেন, সেক্রেটারি মাওলানা আইয়ুব হোসেন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, বায়তুল মাল সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ইউনিয়ন রাজনৈতিক সেক্রেটারি আমিনুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি রিসাদ হোসেন, রাজগঞ্জ আঞ্চলিক শাখার শিবিরের সভাপতি আবু হুরায়রা, ছাত্র শিবিরের ইউনিয়ন নির্বাচনী পরিচালক ফয়সাল আকিব, সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম, রাজগঞ্জ বাজার ইউনিট কমিটির সভাপতি ব্যবসায়ী সেলিম রেজা রাজু সহ আরো অনেকেই।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে বলেন, এখন আমরা চাই মানুষ নিরাপদে থাকুক, সৎ শাসন প্রতিষ্ঠা হোক তাই সবাই মিলে একটি সুন্দর নেয়া ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করে দেশের মানুষ শান্তিতে থাকুক তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এরই ধারাবাহিকতায় আমরা ওয়ার্ড় পর্যায়ে থেকে শুরু করে জামায়াতের পক্ষে দিন-রাত কাজ করে দলকে আরও সু সংগঠিত মজবুত করে একটি কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।