1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচের সতর্কবার্তা ইয়ামালদের ফাইনালে আর্জেন্টিনার একাদশে আসছে পরিবর্তন, স্কালোনির ভাবনায় যারা আর্জেন্টিনা বনাম স্পেন: লড়াইটা লড়াকু মানসিকতা ও নিখুঁত ফুটবলের ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সেরা ১০ ক্যাম-ব্যাক বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য বহুলাংশে চীন নির্ভর: তথ্যমন্ত্রী আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা শার্শায় এম এম হাবিবুর রহমান হজ্জ গ্রুপের শুভ উদ্বোধন ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অমিত শাহ ও শুভেন্দু ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চোরের বেতনার বিনেরপোতা শ্মশানঘাট সংলগ্ন বাঁধে ভাঙন আতঙ্ক

দিন শেষে ৮ রানে পিছিয়েওয়েস্ট ইন্ডিজ

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৪২ বার পঠিত

হাতে ৮ উইকেট থাকলেও ক্যারিবীয়দের ধীরলয়ের ব্যাটিংয়ে ছিল না রান তোলার তাড়া। বাংলাদেশের চেয়ে পিছিয়ে থেকে দিন শেষ করল ওয়েস্ট ইন্ডিজ।

অ্যান্টিগা টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের চেয়ে ৮ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। হাতে ৮ উইকেট থাকলেও ক্যারিবীয়দের ধীরলয়ের ব্যাটিংয়ে ছিল না রান তোলার তাড়া। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ অলআউট হয় ১০৩ রানে।

৬ ব্যাটারের ‘ডাক’ বা শূন্য রানের দিনে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে টাইগাররা গুটিয়ে যায় রানের সংখ্যা তিন অঙ্ক স্পর্শ করতেই। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া সহ-অধিনায়ক তামিম ইকবাল ২৯ ও লিটন দাস ১২ রান করেন।

ক্যারিবীয়দের পক্ষে জায়ডেন সিলস ও আলজারি জোসেফ তিনটি করে এবং কেমার রোচ ও কাইল মেয়ার্স দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ২৫ ওভার খেলেছে, যদিও তাতে রান এসেছে সাকুল্যে ৪৪। ৭২ বলে ২৪ রান করে মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হন জন ক্যাম্পবেল। ২৬ বলে ১১ রান করে দিনের খেলা শেষ করার আগে এবাদত হোসেনের শিকার হন রেমন রেইফার।

তবে অধিনায়ক ও ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটের সাথে ক্রিজে রয়েছেন এনক্রুমাহ বনার। ব্রাথওয়েট ১৪৯ বলে ৪২ ও বনার ৪৩ বলে ১২ রান করে অপরাজিত রয়েছেন।

৪৮ ওভার ব্যাট করে স্বাগতিকদের সংগ্রহ ৯৫ রান, ২ উইকেট হারিয়ে।

সংক্ষিপ্ত স্কোর
টস : ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ ১ম ইনিংস : ১০৩/১০ (৩২.৫ ওভার)

সাকিব ৫১, তামিম ২৯, লিটন ১২
সিলস ৩৩/৩, জোসেফ ৩৩/৩, মেয়ার্স ১০/২, রোচ ২১/২
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৯৫/২ (৪৮ ওভার)

ব্রাথওয়েট ৪২*, ক্যাম্পবেল ২৪, বনার ১২*, রেইফার ১১

মুস্তাফিজ ১০/১, এবাদত ১৮/১
ওয়েস্ট ইন্ডিজ ৮ রানে পিছিয়ে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর