1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

  • প্রকাশিত : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৮৫ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

আগামী সংসদ নির্বাচনেও দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দেশকে এগিয়ে নেওয়া যদি দেশপ্রেম হয়, তাহলে শেখ হাসিনাকে আগামীবার ভোট দেওয়াও দেশপ্রেম হবে।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, আগামী দিনে আমরা জেলায় জেলায় বোমাবাজি চাই না। ১০০ সেতু ও রাস্তার উদ্বোধন চাই। হাওয়া ভবন আর খোয়াব ভবন চাই না। দেশকে এগিয়ে নেওয়া যদি দেশপ্রেম হয়, তাহলে শেখ হাসিনাকে আগামীবার ভোট দেওয়াও দেশপ্রেম হবে।

শিক্ষার্থীদের স্মার্ট হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে, সৎ ও মানবিক হয়ে গড়ে উঠতে হবে। কোনো শিক্ষার্থীর জীবন যেন শেখ রাসেলের জীবন না হয়, সেই লক্ষ্যে কাজ করতে হবে।

নতুন শিক্ষাক্রমে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দ্রুত চাকরি পেতে হলে কারিগরি শিক্ষাগ্রহণ করতে হবে।

দীপু মনি বলেন, যদি কেউ কারিগরি থেকে শিক্ষা শেষ করার পর অনার্স-মাস্টার্স করতে চায়, সেটার সুযোগ রেখেই নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এমন মানুষ গড়ে তোলাই হলো স্মার্ট বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর