1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান

‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৬০ বার পঠিত
munsigang-15444
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি::

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে কৃষকদলের আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ও পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও বালুর মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হাসাইল বানারী ইউনিয়ন কৃষকদলের প্রস্তাবিত সভাপতি মোহাম্মদ আলী বেপারী সঞ্চালনায় পাঁচগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার হোসেন রাঢ়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ।

আব্দুস সালাম আজাদ, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং কৃষিবান্ধব নীতি প্রণয়নের মাধ্যমেই দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

এসময় বক্তারা কৃষকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কৃষিখাতে টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, জেলা কৃষকদলের সদস্য সচিব শহীদ মজুমদার, উপজেলা কৃষকদলের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মো. কাদের পারভেজ ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন লাকরিয়া, পাঁচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম, সাধারণ সম্পাদক কাইয়ুম ফকির,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল ঢালী।

কর্মসূচিতে স্থানীয় কৃষকদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর