1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা সাতক্ষীরায় ক্রীড়া কর্মকর্তার অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধন বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে রুখে দিলো কেপ ভার্দে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণবিজ্ঞপ্তি

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৮৪ বার পঠিত
election-comission-.3748
দীপ্ত নিউজ ডেস্ক:


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ শুক্রবার (১৫ নভেম্বর) প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন  প্রত্যেক নির্বাচনি এলাকার ভোটারগণকে স্ব-স্ব নির্বাচনি এলাকা থেকে একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করার জন্য নিম্নলিখিত সময়সূচি ঘোষণা করেছে।

সে অনুসারে নির্বাচনি এলাকা ১০১ খুলনা-৩, নির্বাচনি এলাকার সকল বাসিন্দাদের আগামী ৩০ নভেম্বর-২০২৩ খ্রি. অথবা উক্ত দিনের পূর্ববর্তী কোন দিনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উল্লিখিত নির্বাচনি এলাকা থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নিকট থেকে রিটার্নিং অফিসার (জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা) এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে (অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা ও থানা/উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, দৌলতপুর/দিঘলিয়া, খুলনা) মনোনয়নপত্র গৃহীত হবে। একই সাথে অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে।

৩০ নভেম্বর, ২০২৩ (বহস্পতিবার) রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট হতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১ থকে ৪ ডিসেম্বর, ২০২৩, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ থেকে ৯ ডিসেম্বর, ২০২৩, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৫ ডিসেম্বর, ২০২৩, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, ২০২৩, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, ২০২৩ এবং ভোটগ্রহণের তারিখ ৭ জানুয়ারি-২০২৪ খ্রি.। ৭ জানুয়ারি, ২০২৪ তারিখ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর