1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

নতুন দুই টিভি চ্যানেলের অনুমোদন দিল সরকার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৮৮ বার পঠিত
tv-১৩৩৪০
  • দীপ্ত নিউজ ডেস্ক::

নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার । এগুলো হলো ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’। মঙ্গলবার (৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, নেক্সট টিভির অনুমোদন দেওয়া হয় গত ২৪ জুন। এটি ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত। প্রতিষ্ঠানের ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেনে। ‘৩৬ মিডিয়া লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন।

অন্যদিকে, আরিফুর রহমান নামের আরেকজন উদ্যোক্তার মালিকানায় ‘লাইভ টিভি’ অনুমোদন পেয়েছে গত ১৪ জুলাই। তার প্রতিষ্ঠানের নাম ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’। প্রতিষ্ঠানটির ঠিকানা গুলশান-১ এর ১৪৩ নম্বর সড়কে। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন, তবে এনসিপিতে যোগ দেননি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, দুই প্রতিষ্ঠানকেই শর্তসাপেক্ষে সম্প্রচারের অনুমোদন দেওয়া হয়েছে। লাইসেন্স প্রাপ্তির পর প্রাথমিক কাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা এবং সম্প্রচার নীতিমালা অনুযায়ী পূর্ণাঙ্গ সম্প্রচারের প্রস্তুতি নিতে হবে তাদের।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর