1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু  কয়রায় মনোসামাজিক সহায়তা বিষয়ক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ সম্পন্ন ভূল অপারেশনে জীবন গেল পাইকগাছার সাধনের, তালা সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ কপিলমুনিতে গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৩ আ’লীগ নেতা কারাগারে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে— কেসিসি প্রশাসক

নতুন রাজনৈতিক বাস্তবতা ও নতুন নেতৃত্বে এগিয়ে যাচ্ছে পাইকগাছা বিএনপি

  • প্রকাশিত : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৬৮৪ বার পঠিত
bnp-11472

শেখ দীন মাহমুদ ::


দীর্ঘ দিন পর ভিন্ন আমেজে ঈদ-উল-ফিতর উদযাপন করছে দেশবাসী। বিশেষ করে নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপিসহ সমমনা পুরনো দলগুলোর রাজনৈতিক নেতা-কর্মীরা রীতিমত চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকায়। যদিও সরকারি দল বা দলের নেতা-কর্মী নেই এখনকার রাজনৈতিক ময়দানে। পতিত আওয়ামী লীগের নেতা কর্মীরাও এখন পর্যন্ত রয়েছেন আত্নগোপন কিংবা এলাকার বাইরে। ঠিক এমন পরিস্থিতিতে সুন্দরবন উপকূলীয় খুলনার পাইকগাছা উপজেলায় বিএনপির রাজনীতিতে বিরাজ করছে উত্তাল হাওয়া।

জুলাই আন্দোলন কিংবা গণঅভ্যুত্থান পররবর্তী নতুন নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে চলেছে বিএনপির রাজনীতি। বিশেষ করে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর জেলা ব্যাপী গতিশীল নের্তৃত্ব জানান দিচ্ছে সুন্দর আগামীর। যার ধারাবাহিকতায় তিনি বিরামহীন ছুঁটে চলেছেন বিভিন্ন উপজেলার তৃণমূল পর্যায়ে। বিভিন্ন অঞ্চলে দীর্ঘ দিনের অভ্যন্তরীণ দলীয় কোন্দল, মতদ্বন্দ নিরসনে কাজ করছেন। সুন্দর আগামীর প্রত্যাশায় দেশনায়ক তারেক রহমানের বার্তা পৌছে দিচ্ছেন প্রতি মূহুর্তে জেলার প্রত্যন্ত এলাকায়। ইতোমধ্যে তার গতিশীল কার্যক্রম আর নতুন নেতৃৃত্ব প্রতি মূহুর্তে বিএনপিকে পৌছে দিচ্ছে সোনালী অতীতের যেকোন সময়ের চেয়ে আরো এক ধাপ এগিয়ে।

যার ধারাবাহিতায় ঈদের আগের দিন রবিবার (৩০ মার্চ) জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু দলীয় উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলাময় মতবিনিময় সভা করেছেন। জুলাই আন্দোলনে পাইকগাছার রাড়–লীর শ্রীকণ্ঠপুরের শহীদ নবীনূর মোড়ল ও কালীদাশপুরের রকিবুল ইসলামের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ও শান্তনা দেন। এসময় তার সাথে ছিলেন, পাইকগাছা থানা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডা: আ: মজিদ, পৌর আহ্বায়ক আসলাম পারভেজ, থানা সদস্য সচীব এস,এম এমদাদুল হক, থানা ১ম যুগ্ম আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, পৌর সদস্য সচীব সেলিম রেজা লাকি, মিজানুর রহমান, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, তুষার, শেখ আবু তালেব, সাজ্জাদ আহম্মেদ মানিক, এ্যাড. একরামুল হক, ফারুখ আহম্মেদ সহ অন্যান্যরা।

এরপর ঈদের দিন পাইকগাছায় ঈদের নামাজ শেষে স্থানীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি সকাল সাড়ে ১১ টায় কপিলমুনিতে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।

এদিন পাইকগাছা উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক ও থানা যুবদলের আহ্বায়ক তহিদুজ্জামান মুকুলের কপিলমুনিস্থ অস্থায়ী রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় মনিরুজ্জাম মন্টু সকলকে অতিতের সকল প্রকার ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক। অর্থাৎ ৫ আগষ্টের গণঅভ্যুত্থানকে ২য় স্বাধীনতা বলার সুযোগ নেই। জুলাই আন্দোলনকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে দাবি করে তারা ১৯৭১ সালের স্বাধীনতাকে অস্বীকার করে।

monu-eid-11477

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়েও দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র হতে পারে। সেক্ষেত্রে সকলকে সজাগ থাকতে হবে। কারও বিরুদ্ধে কোন অভিযোগ উঠলে তার যতটুকু সত্যতা রয়েছে তার ১০ গুণ অপপ্রচার ছড়ানো হচ্ছে। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিস্টদের অত্যাচার, নির্যাতন, জেল-জুলুমের পর ছাত্র-জনতার যে অভ্যুত্থান হয়েছে তা কারো কোন প্রকার ভূলে বিনষ্ট না হয় সেদিকে সবার সজাগ দৃষ্টির আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম, থানা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল, শেখ আবু তালেব, ঈব্রাহীম গাজী, সাঈদুর রহমান তুহিন, আব্দুল লতিফ, হারুন-অর-রশিদ, শেখ দীন মাহমুদ, বিশ্বজিৎ সাধু, ইকবাল হোসেন, বিল্লাল হোসেন, আমানুর রহমান, ছাত্রদল নেতা আলমগীর হোসেন, শেখ নাদীর শাহ্, আলতাফ হোসেন, আজাদ বিশ্বাস, আক্তার হোসেন, সালাম, আবু হানিফ, আজিজুল ইসলাম, শফি, ইসাহাক, শামীম গোলদার, ইকবাল গাজী, বাচ্চু, শেখ জাহাঙ্গীর, আব্দুল আজিজসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কমীিরা এসময় উপস্থিত ছিলেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর