1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত ৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক! কয়রায় বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় ডেঙ্গুর ভয়াবহতা, নিত্য হাসপাতালে ভর্তি হচ্ছে রেকর্ড সংখ্যক রোগী মিরকাদিমে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে হেরোইন কিনতে গিয়ে জনতার হাতে ১ ব্যক্তি আটক ৪ ইউনিয়নবাসীর স্বেচ্ছাশ্রমে সচল ডুমুরিয়ার কেওড়া স্লুইস গেট কপিলমুনিতে কবরস্থান,ডাঙ্গা ও দোকান শ্রেণির সম্পত্তির সীমাণা নিয়ে বিভ্রান্তি: ডাঙ্গায় জমি কিনে কবরস্থানের অভিযোগে নির্মাণকাজ বন্ধ! মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে কপিলমুনিতে ৩ সহোদরসহ উভয়পক্ষের আহত ৪ টংগিবাড়ীতে ২৪ পিস গোলাপি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবনির্বাচিত প্রেসিডেন্ট এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কে গেলেন রাষ্ট্রপতি

  • প্রকাশিত : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:


তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনঢাকা ত্যাগ করেছেন। ৬ দিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার রাতে আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজ (ফ্লাইট নং- বিজি ২০৭) রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে আঙ্কারা এসেনবোগা বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ সময় কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, সংশ্লিষ্ট সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুরস্কের স্থানীয় সময় ভোর ৪টা ৪৫ মিনিটে আঙ্কারা বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় তাকে স্বাগত জানান তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে রাষ্ট্রপতি আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ৩ জুন বিকেল ৫টায় (স্থানীয় সময়) শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। বঙ্গভবনের দেওয়া সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি সফরকালে আঙ্কারার কানকায়া প্রাসাদে তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

এছাড়াও উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কয়েকটি কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে। তুরস্ক সফরকালে রাষ্ট্রপতি আঙ্কারায় ‘শেরাটন আঙ্কারা’ হোটেলে অবস্থান করবেন। আগামী ৬ জুন সন্ধ্যায় রাষ্ট্রপতির ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি ২০৮) দেশে ফেরার কথা রয়েছে ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর