1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

নবরাত্রির স্মৃতিতে সালমানের এখনো ঐশ্বরিয়ার কথাই মনে পড়ে

  • প্রকাশিত : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৯৭ বার পঠিত
aisharya-salman-10552

বিনোদন ডেস্ক ::


বলিউডে এখনও চর্চা রয়েছে সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অপূর্ণ প্রেম নিয়ে। ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির শ্যুটিংয়ের মধ্য দিয়ে হয় তাদের মন দেওয়া-নেওয়া। সেই সম্পর্ক স্থায়ী না হলেও আজও বিভিন্ন প্রসঙ্গে উঠে আসে এই জুটিকে নিয়ে।

যেমন, নবরাত্রির প্রসঙ্গ আসলেও সালমানের ‘হাম দিল কে চুকে সানাম’ ছবির কথাই মনে পড়ে যায়। আর এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের মুহূর্ত।

২০১৮ সালে এক সাক্ষাৎকারে সালমান এমনটাই জানিয়েছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, তার কাছে জীবনের নবরাত্রির সেরা স্মৃতি কোনটি? নবরাত্রির মুহূর্ত বলতেই তার মনে পড়ে যায় সেই ছবির গান ‘ঢোলি তারো’র কথা। এই গানে সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের রসায়ন আজও দর্শককে মুগ্ধ করে।

সালমান সেই সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার কাছে নবরাত্রির সবচেয়ে বড় স্মৃতি হল ‘হাম দিল কে চুকে সানাম’ ছবির গান ‘ঢোলি তারো’।’

১৯৯৯ সালে সঞ্জয় লীলা ভানসালির এই ছবির সেট থেকেই শুরু হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার প্রেম। ছবিটি বক্স অফিসেও সাড়া ফেলেছিল। কিন্তু নিজেদের মধ্যে বনিবনার অভাবে ২০০১ সালেই ভেঙে যায় তাদের সম্পর্ক।

২০০৭ সালে ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে। ২০১১ সালে তাদের কোলে আসে প্রথম সন্তান, আরাধ্যা বচ্চন। তবে গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, তাদের সম্পর্কে চিড় ধরেছে। অন্য দিকে সালমান ও তার পরে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু কারও সঙ্গেই সংসার পাতেননি। বর্তমানে তিনি আসন্ন ছবি ‘সিকন্দর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর