1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নাটোর জেলা বিএনপির সাবেক সভাপতি দুলু অসুস্থ্য অবস্থায় সিঙ্গাপুর হাসপাতালে

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ বার পঠিত

শামীম পারভেজ,সিঙ্গাপুর::

উত্তরবঙ্গের কৃতি সন্তান নাটোর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু গুরুতর অসুস্থ। সর্বশেষ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সিলেটে বন্যা দুর্গতদের ত্রাণ তৎপরতা পরিচালনার সময় আকষ্মিক কোমরে আঘাত পান তিনি। এরপর থেকেই তিনি ধীরে ধীরে গুরুতরভাবে অসুস্থ্য হয়ে পড়ছেন। তিনি ল্যাবএইড হাসপাতাল গুলশানের অর্থোপেডিক সার্জন এহসানুল রাব্বীর তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যায় ছিলেন।

দলীয় নেতাকে দেখতে হাসপাতালে ছুটে যান নাটোর নলডাঙ্গা উপজেলা ৪নং পিপরুল ইউনিউনের যুব দলের কর্মী সিঙ্গাপুর প্রবাসী রবিউল ইসলাম রুবেল। নিজের কোম্পানির কাজ বাদ দিয়ে প্রিয় নেতাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেখতে যান রুবেল।

রুবেল বলেন, প্রিয় নেতাকে বিছানাগত দেখে আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। এসময় তিনি তার স্বাস্থ্যের বিস্তারিত খোঁজ-খবর নেন।

এসময় তিনি হাসপাতালে কর্তব্যরত তার চিকিৎসকের কাছেও স্বাস্থ্যের খোঁজ নেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর