1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নিজের সঙ্গে অনেক অন্যায় করেছি, ৭৬ তম জন্মদিনে কবি হেলাল হাফিজ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বার পঠিত
দীপ্ত নিউজ, বিনোদন জগৎ:
গত ৭ অক্টোবর ছিল সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজ এর ৭৬ তম জন্মদিন।হেলাল হাফিজ বাংলাদেশের একজন আধুনিক কবি যিনি স্বল্পপ্রজ হলেও বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’ ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের উত্তপ্ত সময়ে এই কবিতা লিখে কবি হেলাল হাফিজ উদ্দীপনা জোগাতে পেরেছিলেন।
তবে জনপ্রিয় এ কবির মাত্র ২টি কবিতার বই যে জলে আগুন জ্বলে ও কবিতা একাত্তর। প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে ১৯৮৬ সালে প্রকাশিত হলে আলোড়ন সৃষ্টি হয়। যার ৩৩টির বেশি মুদ্রণ হয়েছে।
তার ২৬ বছর পর ২০১২ সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা একাত্তর।
সম্প্রতি তাঁর জন্মদিনে দেশের বিভিন্ন গণমাধ্যম কবির এক সাক্ষাতকার প্রকাশ করে।সেই সূত্রে জানাযায়, জন্মদিনে কেমন আছেন প্রশ্ন করলে কবি হেলাল হাফিজ জানান, বেঁচে আছেন। মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। নিজের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, এখন বুঝতে পারছি, একা থাকা ভুল হয়েছে। এভাবে একাকী জীবন বেছে নেওয়া ছিলো ভুল সিদ্ধান্ত। নিজের সঙ্গে অনেক অন্যায় করেছি। অবিচার করেছি। সেসব নিয়ে এখন কিছুটা খারাপ লাগে। তবে এটাই যে অপর আনন্দ শিল্পী জীবনের।
এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর জনপ্রিয় দৈনিক ডেইলি স্টার (অনলাইন) কবির এক সাক্ষাতকার প্রকাশ করে। সেখানে তিনি বলেছিলেন, অসুস্থ হলে মনে হয় বিশেষ কেউ পাশে থাকলে ভালো লাগতো?

জীবনের এই শেষ বেলায় মন তো চায়, কেউ একজন পাশে থাকুক। এটা যতটা না শারীরিক, তার চেয়ে বেশি মানসিক।

জনপ্রিয় এ কবির পরিবার নেই। তিনি একা মানুষ। ছোটবেলায় তার মা মারা গেলে কিছুদিন পর বাবা আবার বিয়ে করেন। দুই ঘর মিলিয়ে তারা ৪ ভাই, ৩ বোন। তারা সব সময় তার খবর রাখেন। তবে বোনরা একটু বেশি রাখে।

১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কবির শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে নিজ শহরেই। কবির বাবার নাম খোরশেদ আলী তালুকদার। মায়ের নাম কোকিলা বেগম।

১৯৬৫ সালে হেলাল হাফিজ নেত্রকোনা দত্ত হাইস্কুল থেকে এসএসসি, ১৯৬৭ সালে নেত্রকোনা কলেজ থেকে এইচএসসি পাস করেন। ওই বছরই কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৭২ সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক ‘পূর্বদেশে’ যোগদানের মাধ্যমে তাঁর সাংবাদিকতায় আবির্ভাব ঘটে।

১৯৭৫ সাল পর্যন্ত তিনি দৈনিক পূর্বদেশের সাহিত্য-সম্পাদক ছিলেন। ১৯৭৬ সালের শেষ দিকে তিনি দৈনিক ‘দেশ’ পত্রিকার সাহিত্য-সম্পাদক পদে যোগদান করেন। সর্বশেষ তিনি দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন।

কবিতায় অসামান্য অবদানের স্মারক হিসেবে হেলাল হাফিজকে ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। এ ছাড়াও তিনি যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৬), আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার (১৯৮৭), নেত্রকোনা সাহিত্য পরিষদের কবি খালেকদাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

কবি হেলাল হাফিজের লেখালেখির সূচনা ঘটে ষাটের দশকের উত্তাল সময়ে। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় রচিত ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতাটি তাকে কবিখ্যাতি এনে দেয়। সাংবাদিকতার দরুণ কবি ওই সময়ের উত্তাল পরিবেশের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পেরেছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ লেখার ঠিক ২৬ বছর পর ২০১২ সালে দ্বিতীয় কাব্যগ্রন্থ লিখেন। বহুল প্রতিক্ষীত সেই ‘কবিতা একাত্তর’ও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

তাঁর কবিতার ভাষা সঠিক সময়ে সঠিক শব্দকে ধারণ করায় সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয়তার খ্যাতি ছড়িয়ে আছে কবির।  যদিও প্রেম ও দ্রোহের কবি হিসেবেও বেশ জনপ্রিয়তা এ কবির।

বিভিন্ন গণমাধ্যমে কবি হেলাল হাফিজের জন্মদিনে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানাযায় বর্তমানে তিনি অসুস্থ রয়েছেন। আজীবন অবিবাহিত থাকায় কবিকে বহু কষ্টে সময় পেরোতে হচ্ছে। দীপ্ত নিউজ পরিবারের পক্ষ থেকে জনপ্রিয় এ কবির প্রতি বিনম্র শ্রদ্ধা।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর