খুলনা প্রতিনিধি:
খুলনার রূপসার পপুলার জুট মিলের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছ। শুক্রবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার রাজাপুর এলাকার পপুলার জুট মিলের গোডাউনে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আড়াইঘন্টার চেষ্টায় সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে উক্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, তাদের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। সর্বশেষ ড্যাম্পিংডাউনের কাজ চলছে এখন।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপপরিচালক মামুন মাহমুদ বলেন, আগুন-সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। যদিও এখনও আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ নিরুপন করা যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।