1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

নীলফামারী ৪ আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের ১২ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত
15254
সৈয়দপুর প্রতিনিধি:


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) নীলফামারী – ৪ (সৈয়দপুর – কিশোরগঞ্জ) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাপা (এ), স্বতন্ত্রসহ ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর একজন করে, জাপা (এ) দুইজন, বাংলাদেশ জাতীয় পার্টির একজন এবং স্বতন্ত্র  চারজন প্রার্থী রয়েছেন।
আসন্ন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ভোট যুদ্ধে অংশ নিতে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জাতীয় পার্টির (এ) আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম ও আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর (রওশন) মহানামা, এবং স্বতন্ত্র প্রার্থী রিয়াদ আরফান সরকার রানা, এস. এম. মামুনুর রশীদ মামুন, শাহরিয়ার ফেরদৌস ও জোবায়দুর রহমান (হীরা)। যদিও মনোনয়নপত্র দাখিল করা অপর তিন জন প্রার্থীর নাম পাওয়া যায়নি।
নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান এবং সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারাহ ফাতিহা তাকমিলার কার্যালয়ে প্রার্থীরা তাদের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে স্ব স্ব মনোনয়নপত্র জমা দেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর