1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

নীলফামারী- ৪, সৈয়দপুর ও কিশোরগঞ্জে জোরেশোরে চলছে বিএনপির নির্বাচনী প্রচারনা

  • প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৬২ বার পঠিত
saedpur-15503
  • মিজানুর রহমান মিলন, সৈয়দপুর ::

আগামি ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের পক্ষে ব্যাপক প্রচারণা ও গনসংযোগ চালিয়ে যাচ্ছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

একইসাথে চলছে সভা সমাবেশ। ২২ জানুয়ারি থেকে নীলফামারী -৪ আসনের প্রতিটি পাড়া মহল্লা, হাটবাজারে জমজমাট প্রচারণায় সাধারণ জনতাও অংশ নিচ্ছে। এতে উজ্জীবিত দলের তৃণমুল থেকে পৌর, উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। সর্বত্র উঠেছে বিএনপির গনজোয়ার, সকলের মুখে মুখে চলছে ধানের শীষের শ্লোগান।

১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষে ফলাফল না পাওয়া পর্যন্ত দলের সকল নেতাকর্মী ও সমর্থকরা মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করে নির্বাচনী সমাবেশ করেছে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাটে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক ও খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরীর আহবানে ধানের শীষের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

বিশিষ্ট সমাজসেবক মো.জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. এস এম ওবায়দুর রহমান ও কাজী একরামুল হক, বিএনপি নেতা ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাতামধুপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আজহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. মতিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের সভাপতি জনাব মো. মাজাহারুল ইসলাম বসুনিয়া মিজু, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান সরকার দিনার, সাংগঠনিক সম্পাদক মো. আলফ্রেড টিটো চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি নীলফামারী- ৪ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার গনতন্ত্র পুনরুদ্ধারে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়া বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে জানিয়ে সৈয়দপুর ও কিশোরগঞ্জবাসীকে সেসব ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ” এ শ্লোগানকে বাস্তবায়ন করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য আগামি ১২ ফেব্রুয়ারি সকলকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, ধানের শীষ জয়ী হলে দেশের জনগন জয়ী হবে। তবেই নশ্চাৎ হবে সকল ষড়যন্ত্র। আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে জনগনের কাছে যাওয়ার আহবান জানান তিনি।

সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমি সংসদ সদস্য থাকা অবস্থায় নীলফামারী- ৪ আসনের সৈয়দপুর ও কিশোরগঞ্জে যে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে তা অন্য কোন এমপি করতে পারেনি। বিশেষ করে খাতামধুপুর ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নে যেসব উন্নয়নমূলক কাজ করেছি তা কেউ করতে পারেনি। তাই আমাদের দলের পক্ষ থেকে আপনারা একটি করে ভোট ধানের শীষে দিবেন। এটা আমি কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সন্তান এবং খাতামধুপুর ইউনিয়নের জামাতা হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি।

এ্যাড. এস এম ওবায়দুর রহমান বলেন, আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছে। জুলুম নির্যাতনের মাধ্যমে জনগনের গলা টিপে রেখেছিল। তাদের জুলুৃম নির্যাতনের প্রতিবাদ ও গনতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করতে গিয়ে ওপরে জনগনের দল বিএনপির লাখ লাখ নেতাকর্মীর ওপর হামলা মামলা চালিয়েছে, হতে হয়েছে হত্যা ও গুমের শিকার। তারপরেও আন্দোলন থেকে পিছ পা হয়নি বিএনপি। অথচ দেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপিকে নিয়ে একটি রাজনৈতিক শক্তি বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি জনগনকে সেসব ষড়যন্ত্র মোকাবেলা করতে আগামি নির্বাচনে ধানের শীষের ভোট দেওয়ার আহবান জানান।

নির্বাচনী সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর