1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই সাত মাস, উদ্বিগ্ন পরিবার দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

নুরের আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ বিএনপি নেতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পঠিত
nurol-haq-15116
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনী লড়াইয়ের সমীকরণ নতুন মোড় নিয়েছে। এই আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের প্রার্থী হওয়ার ঘোষণার মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

একই আসন থেকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার দলের ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই স্থানীয় রাজনীতিতে আসন সমঝোতা নিয়ে নানা গুঞ্জন চলছিল। তবে হাসান মামুনের মনোনয়নপত্র সংগ্রহ সেই গুঞ্জনের বিপরীতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মনোনয়নপত্র সংগ্রহকালে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সরাসরিই বলেন, “নুর বলেছেন, দু-একটি আসনের জন্য তারা সমঝোতায় যাবেন না। তিনি নির্বাচন করুন বা না করুন, আমরা হাসান মামুনের পক্ষেই থাকব।”

স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রসঙ্গে হাসান মামুন জানান, আসন সমঝোতা হলেও যদি তিনি দল থেকে শেষ পর্যন্ত সবুজ সংকেত না পান, তবে স্বতন্ত্র হিসেবেই মাঠে লড়বেন।

গলাচিপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং তাদের সব বিধিবিধান বুঝিয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর