1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রথম ধাপে ৩৭১ ইউপিতে ভোট, নভেম্বরে তফসিল সংসদ অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃতের সংখ্যা পৌঁছাল ৩৩২ জনে তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাজাহান আলী চৌধুরীর ১৯ তম মৃত্যুবার্ষিকী পালিত ভারত ও ফিলিস্তিনে মুসলিমসহ ভিন্ন ধর্মাবলম্বী নিধন যজ্ঞের অন্তরালে দায়ী কে..? পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে ইউএনও আহ্বায়ক, এনামুল সদস্য সচিব কয়রায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন ও বাজেট মনিটরিং সভা সম্পন্ন কেশবপুরে দলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত সৈয়দপুরে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত,উত্তরবঙ্গের বৃহত্তম জশনে জুলুছে হাজারো মানুষের ঢল

নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃতের সংখ্যা পৌঁছাল ৩৩২ জনে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত
nepal-17381
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

নেপালের রাসুয়া জেলায় ভোটে কোশি নদী হয়ে ধেয়ে আসা আকস্মিক পাহাড়ি ঢলে (হড়পা বানে) মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে পৌঁছেছে। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে লাশের সারি। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় দেড় হাজার মানুষ নিখোঁজ আছেন। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

গতকাল বুধবার সকালে উজান থেকে নেমে আসে বিশাল এই পানি ও কাদামাটির ঢল। যতটুকু পথ পাড়ি দিয়েছে এই দানবাকৃতির বান ততটুকু জায়গাজুড়ে সবই নিশ্চিহ্ন হয়ে গেছে।

নেপাল পুলিশ বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাদের সর্বশেষ আপডেটে বলেছে দুপুর ৩টা ৫০ মিনিট পর্যন্ত ৩৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো পাওয়া গেছে আলাদা আটটি জেলায়।

পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে নিহতের সংখ্যাটি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের কাছে নিশ্চিত করেছেন।

এর আগে পুলিশের পক্ষ থেকে ২৮৯টি মরদেহ উদ্ধারের কথা বলা হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই এটি ৩৩২ জনে পৌঁছেছে। যেহেতু এখন পুরোদমে উদ্ধার অভিযান চলছে তাই এ সংখ্যা বাড়বে।

পুলিশ জানিয়েছে, বন্যায় আক্রান্ত পরিবারগুলোকে এখন অন্যত্র সরানো হচ্ছে। এছাড়া আরেকবার বন্যা হলে যেসব মানুষ ঝুঁকিতে পড়তে পারেন তাদেরও সরিয়ে নেওয়া হচ্ছে।

গতকাল সকালে হঠাৎ করে রাসুয়ার দিকে ধেয়ে আসে আকস্মিক ঢল। এ সময় সেখানে ত্রিশূলি এবং নারায়নি নদীর পানি বেড়ে যায়। আর ভোটকোশি নদীর পানি ফুলেফেঁপে ওঠে। পাহাড়ের ওপর থেকে নেমে আসা পানিতে যুক্ত হয় ভূমিধসের কাদামাটি, পাথর।

এই বানের শক্তি এতই বেশি ছিল যে এটি তার পথে থাকা সবধরনের অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ঘরবাড়ি, সেতু, গাছপালা, বৈদ্যুতিক খুঁটি- সব ভাসিয়ে নিয়ে গেছে এটি।

নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন মানুষ নিখোঁজ আছেন। গতকাল চীন তিব্বতে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছিল।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর