1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

নৌকা প্রতীক নিয়েই ভোট করবেন ১৪ দলের প্রার্থীরা: হানিফ

  • প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ বার পঠিত
hanif-3973

দীপ্ত নিউজ ডেস্ক::


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ১৪ দলের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়েই ভোট করবেন। ১৪ দলীয় জোটের শরিক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হয়েছে, সেই বৈঠকে এনিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে জোটের শরিক দলের নেতারা কেউ অসন্তুষ্টি ব্যক্ত করেননি। আওয়ামী লীগ আশা করছে, আসন ভাগাভাগি নিয়ে যে বিষয়টি রয়েছে ১৪ দলীয় জোটের সঙ্গে সেটা খুব দ্রুতই নিষ্পত্তি হবে। তবে ১৪ দলীয় জোট যে কয়টি আসন পাবে, তারা নৌকা প্রতীক নিয়েই ভোট করবে।

তিনি বলেন, আসন ভাগাভাগির বাইরেও যদি ১৪ দলীয় জোটের নেতারা তাদের দলীয় প্রতীক নিয়ে ভোট করতে চান, সেই সুযোগও তারা পাবেন, যোগ করেন হানিফ।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া মুক্তদিবস উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ সরকারের আমলে গুম-খুনের যে অভিযোগগুলো করা হচ্ছে, তা সম্পূর্ণ কাল্পনিক এবং অসত্য। এর কোনো ভিত্তি নেই। এ দেশে গুম-খুনের রাজনীতি এবং মানবাধিকার লংঘনের রাজনীতি শুরু হয়েছিল বিএনপির হাত ধরে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ওই সময়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে গুমের রাজনীতি শুরু করেছিলেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও আওয়ামী লীগের প্রায় ১২০০ জনকে তিনি বিনা বিচারে ফাঁসি দিয়ে হত্যা করেছিলেন। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর