1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

পদ্মা সেতু পার হয়ে প্রথমবারের মতো টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

  • প্রকাশিত : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৮৪ বার পঠিত

পদ্মা সেতু পার হয়ে প্রথমবারের মতো রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ শুক্রবার (৭ অক্টোবর) সড়ক পথে দুপুরে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। বিকেল ৪ টা ৩৫ মিনিটে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে উপস্থিত হন। এসময় রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা স্বাগত জানান।

বিকেল ৪-৪০মিনিটে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এসময় রাষ্ট্রপতির পরিবারবর্গ তাঁর সাথে ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তিনি চা চক্রে অংশ নেন।

চা চক্র শেষে রাষ্ট্রপতি বিকেল সোয়া ৫টায় টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানী উপজেলার কালনা সেতুর উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। সেখানে উপস্থিত হয়ে তিনি মধুমতি সেতু(কালনা সেতু)ও মধুমতি নদী দর্শন করবেন।

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি মধুমতি সেতু থেকে শিবচরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে উপস্থিত হয়ে তিনি মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দর্শন করবেন।সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে শিবচর হতে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।রাত সাড়ে ৮ টায় রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর