1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার—-কয়রা ও পাইকগাছার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে- বাপ্পী প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার সুন্দরবনে হরিণ শিকার, খন্ডিত মাথা ভুড়ি সহ আটক-১ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য তালায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মহাসচিবকে ছায়াবীথির শুভেচ্ছা সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালো বিএনপিসহ হাজার হাজার জনতা সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী : উপহার দিলেন খেলার সামগ্রী পাইকগাছায় ২৪ ঘন্টায় কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২২ কপিলমুনিতে নগদ টাকা ও মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারি আটক ধর্ম অবমাননার অভিযোগে সৃষ্ট মব’এ হত্যাকান্ড, প্রধান আসামি গ্রেপ্তার

পপকুইন সেলেনার জীবন বদলের গানটি

  • প্রকাশিত : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

দীপ্ত নিউজ, বিনোদন ডেস্ক::

মার্কিন পপকুইন সেলেনা গোমেজ। গানের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রাখেন শ্রোতাদের। সেই গায়িকার জীবন বদলে দিয়েছে সাম্প্রতিক সময়ের আলোড়ন সৃষ্টি করা একটি গান। নিজেই স্বীকারোক্তি দিলেন এই সংগীত তারকা।

নাইজেরিয়ান পপতারকা রেমার ‘বেবি কাম ডাউন’ গানটি বিশ্বজোড়া জনপ্রিয়তা পেয়েছে। নেটদুনিয়ায় এটির রিল ভিডিওতে ভরপুর। পরবর্তী সময়ে গানটিতে রেমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দেন সেলেনা। এবার গানটির সুরকার ও সহশিল্পী রেমাকে ধন্যবাদ জানালেন তিনি।

২ জুলাই রেমাকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন সেলেনা। ইনস্টাগ্রামে সেলেনা ‘বেবি কাম ডাউন’ গান থেকে নিজের এবং রেমার দুটি ছবি পোস্ট করেছেন।

ক্যাপশনে লিখেছেন, ‘এই মানুষটি আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে একটি এটি। আমাকে বেছে নেওয়ার জন্য তাকে ধন্যবাদ। ভালোবাসি চিরকাল।’ পোস্টটিতে রেমাকে ট্যাগও করেছেন গায়িকা।

‘বেবি কাম ডাউন’ গানটির মাধ্যমে প্রথমবারের মতো নাইজেরিয়ান র‌্যাপারের সঙ্গে জুটি বেঁধেছেন সেলেনা গোমেজ। ২০২২ সালে তার অ্যালবাম ‘রেভ এন্ড রোজেস’-এর মাধ্যমে গানটি প্রকাশ করেছিলেন ২৩ বছর বয়সী এ গায়ক। কেবল ভক্তদেরই নয়, গানটি জয় নিয়েছে সমালোচকদের মনও। তাই তো মুক্তির পরপরই দ্রুততম সময়ে এটি বিলবোর্ডের হট ১০০ গানের তালিকায় স্থান করে নিয়েছে।

কিছু দিন আগে ভারতে এসে ঘুরে যান রেমা। জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা’ শোতে অতিথি হিসেবে উপস্থিত হন এই সংগীত সেনসেশন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর