1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পরকীয়ায় ‘সিআইডি’-এর দয়া, অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সহ-অভিনেত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৭৮০ বার পঠিত
doya-12674

বিনোদন ডেস্ক ::


ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’-এর অভিনেতা দয়ানন্দ শেট্টি। যিনি ইন্সপেক্টর দয়া হিসেবে পরিচিত। অভিনয়ে আসার আগে খেলোয়াড় হতে চেয়েছিলেন তিনি। শট পুট এবং ডিসকাস থ্রোয়ার হিসাবে ভারতে জুড়ে বেশ সুখ্যাতি রয়েছে অভিনেতার।

‘সিআইডি’র এসিপি প্রদ্যুমন চরিত্রে কে এই অভিনেতা?
তবে পায়ে আঘাত পাওয়ায় খেলোয়াড় হওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে যায়। খেলোয়াড় স্বপ্ন ভেঙে গেলে থিয়েটারে অভিনয় শুরু করেন। ১৯৯৮ সালে ‘সিআইডি’তে দয়া চরিত্রের মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয়। এ ধারাবাহিকের সঙ্গে যুক্ত হওয়ার আগে দয়ানন্দ বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেন।

কয়েক বছর আগে গুঞ্জন ওঠে দয়া ‘সিআইডি’র সহ-অভিনেত্রী মোনা আম্বেগাঁওকরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। অভিনেত্রী মোনা মারাঠি সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী। ‘সিআইডি’তে ফরেনসিক বিজ্ঞানী ‘ডঃ অঞ্জলিকা দেশমুখ’চরিত্রে অভিনয় করেছিলেন মোনা।

সহ-অভিনেত্রী মোনা আম্বেগাঁওকরের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে সরগরম হয়েছিল বিনোদন জগত। তা আরও জোরদার হয় ২০০৫ সালে। সেই বছর বিবাহ ছাড়াই এক কন্যা সন্তানের জন্ম দেন মারাঠি অভিনেত্রী। সে সময় এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘হ্যাঁ, আমার একটি কন্যা সন্তান আছে। কিন্তু আমি তার বাবার পরিচয় ততক্ষণ জানাব না, যতক্ষণ না তিনি নিজে পৃথিবীর সামনে তা স্বীকার করেন।

তবে দয়া কখনও গুঞ্জনের বিষয়টি স্বীকার করেননি। গুঞ্জনের বিষয় অভিনেতাকে প্রশ্ন করা হলে জবাবে অভিনেতা বলেছিলেন, ‘আমি শুনেছি মানুষ মোনা এবং আমাকে নিয়ে কথা বলছে এবং বলছে যে আমি তার সন্তানের বাবা। কিন্তু এগুলো সবই গুজব। আমি গত ছয় বছর ধরে বিবাহিত এবং মোনার সঙ্গে কোনো দিনই জড়িত ছিলাম না। আমাদের একসঙ্গে খুব কম দৃশ্যই ছিল।’

বলে রাখা ভালো, অভিনেতার স্ত্রীর নাম স্মিতা শেট্টি। ভিভা শেট্টি নামে এক কন্যা রয়েছে তাঁদের।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর