1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা! সাবেক স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসী ক্রেন চালকের আত্মহত্যা শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মাদক চোরাচালান বন্ধে মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরকীয়াশক্ত প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে প্রেমিককে ৬ টুকরা করে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৭১ বার পঠিত
nazrul-১২৯৮৩
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

কুমিল্লার তিতাসে পরকীয়ার জেরে মো. নজরুল ইসলাম ভুঁইয়া (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) উপজেলার মজিদপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মজিদপুর গ্রামের মজু মিয়ার ছেলে হোসেন ও তার স্ত্রী স্মৃতি আক্তার। নিহত নজরুল উপজেলার সাহাবৃদ্ধি গ্রামের মো. হানিফ ভুঁইয়ার ছেলে।

আসামিদের স্বীকারোক্তির বরাত দিয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুলউল্লাহ জানান, দুই সন্তানের জননী স্মৃতি ভাড়া বাসায় থাকার সময়ে নজরুলের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। কয়েকবার তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্বামী হোসেন। স্ত্রীকে মজিদপুর গ্রামে নিয়ে এলেও সম্পর্ক বজায় থাকায় হোসেন ক্ষুব্ধ হন। ৬ আগস্ট রাতে স্মৃতির ডাকে নজরুল ওই বাড়িতে এসে ঘরে ঢোকেন। এ সময় দরজার আড়ালে লুকিয়ে থাকা হোসেন চায়নিজ কুড়াল দিয়ে নজরুলের মাথায় আঘাত করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্মৃতি তার মুখ চেপে ধরেন এবং হোসেন এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পরে লাশ ছয় টুকরা করে বস্তায় ভরে বাড়ির পাশে তিতাস নদীতে ফেলে দেন।

ঘটনার পর থেকে নজরুলকে কোথাও পাওয়া না গেলে তার বাবা তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে আজ সকাল থেকে নদে লাশ উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল কাজ করার পর একটি ইটভর্তি প্লাস্টিকের ব্যাগ থেকে দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর