1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক! কয়রায় বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় ডেঙ্গুর ভয়াবহতা, নিত্য হাসপাতালে ভর্তি হচ্ছে রেকর্ড সংখ্যক রোগী মিরকাদিমে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে হেরোইন কিনতে গিয়ে জনতার হাতে ১ ব্যক্তি আটক ৪ ইউনিয়নবাসীর স্বেচ্ছাশ্রমে সচল ডুমুরিয়ার কেওড়া স্লুইস গেট কপিলমুনিতে কবরস্থান,ডাঙ্গা ও দোকান শ্রেণির সম্পত্তির সীমাণা নিয়ে বিভ্রান্তি: ডাঙ্গায় জমি কিনে কবরস্থানের অভিযোগে নির্মাণকাজ বন্ধ! মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে কপিলমুনিতে ৩ সহোদরসহ উভয়পক্ষের আহত ৪ টংগিবাড়ীতে ২৪ পিস গোলাপি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৈয়দপুরের আর্মি ইউনিভার্সিটিতে সেমিনার ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে নবীনবরণ

পরীক্ষামূলক হলেও বিএনপিকে সিটি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান ইসি রাশেদার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

দীপ্ত নিউজ,খুলনা প্রতিনিধি:

পরীক্ষামূলক হলেও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। মঙ্গলবার (০৯ মে) সকাল ১১টায় খুলনা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন চায় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সে ব্যাপারে কমিশন কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনের দিন ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইসি রাশেদা সুলতানা বলেন, আমরা চাই খুব ভালো একটা নির্বাচন। ভোটারদের ইভিএম সম্পর্কে জানাতে সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকায় এলাকায় গিয়ে জানাবে, ভোটারদের সচেতন করবে। বিএনপিকে নির্বাচনে আসতে আমরা আহ্বান করে যাচ্ছি। এখনও মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় রয়েছে। আসেন নির্বাচনটা করেন, দেখেন। অন্তত পরীক্ষামূলকভাবে হলেও নির্বাচন করেন, কি অবস্থা দাড়ায়। কমিশনের উপর আস্থা থাকা না থাকাটা কমিশনের হাতে আর নেই। আমরা নিজেরা নিজেরা নিয়োগ হয়নি। নিয়োগতো আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একটা জাতীয় নির্বাচনও আমরা করিনি। জাতীয় নির্বাচন যদি করতাম, সেখানে আসলেই ওই ধরনের ব্যর্থতা যদি আপনাদের নজরে আসতো, দেশবাসী বলতো, বিশ্ববাসী বলতো তাহলে সেটার পরিস্থিতি ভিন্ন ছিল। কিন্তু সেটাতো এখনও হয়নি। সেজন্য আমরা মনে করি যে উনারা একটু ইতিবাচকভাবে চিন্তা করুক, আসুক। আমরা সব সময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাচ্ছি, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাচ্ছি। যতো প্রতিদ্বন্দ্বিতা সেখানে ততো স্বচ্ছতা। এটা বলার অপেক্ষা রাখে না। উনারা সেটা বুঝে হয়তো আসবেন, এই মুহুর্তে উনারা কি করবেন জানি না। আমার বিশ্বাস উনারা (বিএনপি) জাতীয় নির্বাচনে আসবেন।

পরিদর্শনকালে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদসহ সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর