1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রদীপ ঘোষের বিরুদ্ধে সংবাদ প্রকাশে গাত্রদাহ শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য! ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা টেকসই উন্নয়নের মধ্যদিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে, কয়রায় বৃক্ষ মেলার উদ্বোধনকালে মনিরুল হাসান বাপ্পী  ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি,বৃক্ষরোপণ শুরু কয়রায় ফসল নষ্ট করে জমি জবর দখল চেষ্টার প্রতিকারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের দায়ে কারাগারে জেলে পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা

পাইকগাছায় অনলাইন জুয়া প্রতিরোধে অভিযান শুরু, এজেন্টসহ ৫ জুয়াড়ী আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩৬৮ বার পঠিত

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি::

খুলনার পাইকগাছায় অনলাইন জুয়া প্রতিরোধে অবশেষে গ্রেফতার অভিযান শুরু করেছে পুলিশ। (1x Bet) অনএক্স বেট অ্যাপস পরিচালনা করে জুয়া খেলার অপরাধে বুধবার (২১ জুন) ভোর রাতে এজেন্টসহ ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। অনলাইনে জুয়াখেলা অবস্থায় তাদেরকে আটক করা হয় বলে দাবি পুলিশের। এসময় তাদের কাছ থেকে ১৫ টি মোবাই উদ্ধার হয়। আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন যে, উপজেলার কপিলমুনির প্রতাপকাটি এলাকায় ওয়ান-এক্স বেট নামে একটি অ্যাপস ব্যবহার করে অবৈধভাবে ই-ট্রান্সজেকশন করছে জুয়াড়ীদের একটি একটি চক্র।

এরপর গোপন খবরের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার নোয়াকাটি গ্রামের হোসেন মোড়লের ছেলে ট্রান্সজেবশন এজেন্ট সিদ্দিক মোড়ল(৪৩), রুহুল কুদ্দুসের শেখ জাহিদুল ইসলাম (২৪), শহিদুল সরদারের ছেলে স্বাধীন (২০), প্রতাপকাটির এস,এম লোকমান হেকিমের ছেলে রাফসান জনি (২০), সবুজ সরদারের ছেলে পারভেজ সরদার (২২) কে আটক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহিনুর রহমান জানন, তারা দীর্ঘ দিন ধরে ঘর ভাড়া নিয়ে ওয়ান-এক্সবেট সফটওয়ার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অনুমোদন হীন অনলাইন মোবাইল জুয়া চালিয়ে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অনলাইনে অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, অনলাইসে এ্যপসের মাধ্যমে জুয়া খেলার সময় ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপস ব্যবহার করে জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রলুব্ধ করতেন। প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছিল চক্রটি।

আটক ব্যক্তিদের বুধবার সকালে আদালতে সোর্পদ করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।

(অনলাইন জুয়া নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখতে আমাদের সাথেই থাকুন।)

দীপ্ত নিউজ/এসকেএন

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর