1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় আদালতের আদেশ অমান্য করে জমির জবরদখল ও জানমালের হুমকির ঘটনায় সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা (খুলনা)::

খুলনার পাইকগাছায় আদালতের রায়, ডিক্রী প্রাপ্ত সম্পত্তির জবরদখল ও জানমালের ক্ষয়ক্ষতির হুমকির ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী উপজেলার গোপালপুরের নির্মল সরকারের স্ত্রী বিজলী রানী সকোর।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে আযোজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজলী রানী বলেন, প্রতিবেশী শ্যামল দাশদের সাথে গোপালপুর মৌজায় সাড়ে ৪৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ তাদের বিরোধ চলে আসছে। এনিয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জর্জ আদালতে নির্মল সরকার বাদী হয়ে স্বত্ত্ব প্রচার ও বাটোয়ারা মামলা করেন। যার নং ৩৬/৯৯।

মামলায় ২০২০ সালে নির্মল ডিক্রী প্রাপ্ত হন। এরপর বিবাদী শ্যামল দাশ দিং রায়ের বিরুদ্ধে খুলনা অতিরিক্ত জেলা জর্জ দ্বিতীয় আদালতে ১০০/২০ আপিল মামলা করলেও বিজ্ঞ আদালত নিন্ম আদালতের রায়টি বহাল রাখে। যার বিরুদ্ধে বিবাদী আবারো মহামান্য হাইকোর্টে ১০৩৪/২২ ইং মামলা করলে বিজ্ঞ আদালত নি¤œ আদালতের রায় দুটি বহাল রাখেন ।
সংবাদ সম্মেলনে বিজলী রানীর অভিযোগ মামলায় পরাজিত হয়ে শ্যামল দাশরা আদালতের আদেশ অমান্য করে সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় জানমালের ক্ষতিসাধন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতে নানাবিধ হুমকি-ধামকি অব্যাহত রেখেছে।

হুমকির ঘটনায় তার ননদ শেফলী রানী গত ৫ আগষ্ট পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ২৪২, অপর দেবর বিবেক কুমার ২ সেপ্টেম্বর ৮৪ নং এবং বিজলীর স্বামী নির্মল সরকার ১ সেপ্টেম্বর ২১ নং পৃথক জিডি করেন। যা তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ মামলায় পরাজিত ও হুমকির ঘটনায় থানায় জিডি করায় শ্যামল দাশরা সংঘবদ্ধ হয়ে তাদের উপর নানা ধরনের অত্যাচার শুরু করেছে। যার থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে অসহায় পরিবারটি যথাযথ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেচেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর