1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

পাইকগাছায় আদালতের এজলাস কক্ষে অগ্নিসংযোগের ঘটনায় আটক ১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পঠিত
paikgacha-adalot-3996

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::


খুলনার পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে অগ্নিসংযোগের ঘটনায় থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে আদালতের স্টেনো বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলায় রাতেই থানা পুলিশ উপজেলার গদাইপুর গ্রামের আনছার আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) কে গ্রেফতার করেছে।

এর আগে ঘটনায় তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল থেকে দু’টি কোকের বোতল ও একটি লাঠি জব্দ করেছে। ধারণা করা হচ্ছে, আদালতের এজলাস কক্ষের গ্লাস ভাঙ্গা জানালা দিয়ে পেট্রোল ঢেলে এতে আগুন লাগিয়ে দেয়।

জানাযায়, ১২ ডিসেম্বর (মঙ্গলবার) গভীর রাতে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষের ভাঙ্গা জানালা দিয়ে দূর্বৃত্তরা পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বুধবার ভোর বেলায় স্থানীয় মুসল্লীরা পার্শ্ববর্তী মসজিদে নামায আদায় করতে যাওয়ার সময় পোড়া গন্ধ ও আদালত কক্ষ থেকে ধোাঁ বেরিয়ে আসতে দেখে আদালত সংশ্লিষ্টদের খবর দেয়। তৎক্ষণিক মুসল্লীদের সহায়তায় তারা আগুন নেভাতে সক্ষম হন। এতে এজলাসের আসামীর কাঠগড়া, আইনজীবিদের বসার চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

ঘটনার খবরে তাৎক্ষণিক সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আরিফুজ্জামান, পাইকগাছা থানার ওসি মোঃ ওবায়দুর রহমানসহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে যান। এরপর দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, এছাড়া ঐ দিন বিকেলে জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, চীপ জুডিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচিসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদশনে আসেন।

এদিকে আদালতের এজলাশ কক্ষে আগুন লাগার ঘটনায় দায়িত্ব অবহেলায় ঘটনার রাতে আদালত প্রাঙ্গণে ডিউটিরত উপপরিদর্শক (এএসআই) সোহেল ও পুলিশ কনস্টেবল মনিকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

এব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় আদালতের স্টেনো মোল্যা গোলামসরোয়ার বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি মামলা করেছেন। এরপর রাতেই উপজেলার গদাইপুরের আনছার আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) কে আটক করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম বলেন, অপরাধ করে পার পাওয়ার কোন প্রকার সুযোগ নেই। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যতদ্রুত সম্ভব ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর