পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::
পাইকগাছার লতায় স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মুছা গাজীকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদের নির্দেশে সংখ্যালঘু নির্যাতন, লুট-পাটসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদে শনিবার বিকেলে লতার কাঠামারী বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় লতা ইউনিয়নবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচীতে আবু মুছাকে বাহিনী প্রধান উল্লেখ করে তার বাহিনীর বিরুদ্ধে ইউনিয়নের সংখ্যালঘু সম্প্রাদয়ের উপর নির্যাতন, লুট-পাট, অত্যাচার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পাইকগাছা পৌর সভা বিএনপির আহ্বায়ক ও যুগ্ন-আহ্বায়ক, উপজেলা যুবদলের সদস্য সচিব ও লতা উনিয়নের সিনিয়র সহ সভাপতি সাবেকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে এর আগে আয়োজিত মিথ্যা ও বানোয়াট মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কমিশনার মোঃ ইমরান হোসেন, লতা ইউনিয়নের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহমি গাজী, দেলুটি ইউনিয়নের সাবেক সভাপতি সুজিত কুমার মন্ডল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ জাহিদুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক বিশ্বজিৎ সাধু, সাবেক ইউপি সদস্য প্রকাশ চন্দ্র বিশ্বাস, লতা ইউনিয়নের সাবেক সহ-সাধারন সম্পাদক মাসুদ মোল্যা, লতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়ারুল গাজীসহ অন্যান্যরা।
উক্ত মানববন্ধন অনুষ্ঠান সঞ্চালনা করেন, এসএম ওমর ফারুক মিঠু।