1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ

পাইকগাছায় ওয়াবদার বাঁধ কেটে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পঠিত
paikgacha-badh-15486
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

পাইকগাছায় ওয়াবদার বেড়িবাঁধ কেটে অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এলাকাবাসী ও ২৩ নম্বর পোল্ডারের বাসিন্দারা। বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার লস্কর ইউনিয়নের চৌকিদার মোড় সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, মোঃ আবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সরদার আব্দুল মাজেদ, মাহবুব জোয়ার্দার, মাসুম জোয়ার্দার, ভূমিহীন সংগঠনের সভাপতি নারায়ণ চন্দ্র মণ্ডল, ভূমিহীন নেত্রী ইতিকা মণ্ডলসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনগণ।

এসময় বক্তারা বলেন, ওয়াবদা বেড়িবাঁধ কেটে অবৈধভাবে লবণ পানি প্রবেশ করানোর ফলে কৃষিজমি লবণাক্ত হয়ে পড়ছে, মিঠাপানির উৎস দূষিত হচ্ছে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। এতে সাধারণ কৃষক ও ভূমিহীন মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে।

paikgacha-badh-15487

মানববন্ধন থেকে অবিলম্বে অবৈধ লবণ পানি উত্তোলন বন্ধ, ক্ষতিগ্রস্ত ওয়াবদা বেড়িবাঁধ দ্রুত সংস্কার এবং এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

এছাড়াও জেলা প্রশাসক ও সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ লবণ পানি উত্তোলনের অভিযোগে মোঃ আবুল হাসান উপজেলা নির্বাহী অফিসার বরাবর ২১ জানুয়ারি একটি লিখিত অভিযোগ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর