1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু  কয়রায় মনোসামাজিক সহায়তা বিষয়ক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ সম্পন্ন ভূল অপারেশনে জীবন গেল পাইকগাছার সাধনের, তালা সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ কপিলমুনিতে গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৩ আ’লীগ নেতা কারাগারে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে— কেসিসি প্রশাসক

পাইকগাছায় তারেক রহমানের পক্ষে জিয়া হেলথ কেয়ার সেন্টারে শীতবস্ত্র বিতরণ 

  • প্রকাশিত : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ বার পঠিত
10793
শীতবস্ত্র বিতরণ করছেন বাসস'র চেয়ারম্যান আনোয়ার আলদীন সহ অন্যান্যরা। ছবি: দীপ্ত নিউজ
নিজস্ব প্রতিবেদক ::


হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত সুন্দরবন উপকূলীয় খুলনার পাইকগাছায় দুই সহস্রাধিক অসহায়, দরিদ্র মানুষের মাঝে তারেক রহমানের পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান ও দেশের ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক ইত্তেফাক’র যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শীতবস্ত্র বিতরণ করেন।
উপজেলা বিএনপির সভাপতি ডা.আব্দুল মজিদের সভাপতিত্বে উপজেলার কপিলমুনির শ্রীরামপুরস্থ জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও যশোর-৬ আসনের (কেশবপুর) ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ, পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, দীপ্ত নিউজের সম্পাদক ও প্রকাশক শেখ দীন মাহমুদ, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচ, এম শফিউল ইসলাম, বিএনপি নেতা শাহাদাত হোসেন ডাবলু, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, সন্তোষ কুমার দে, তুষার কান্তি মন্ডল, সাংবাদিক স ম নজরুল ইসলাম, তপন পাল, আনোয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম, আকিজ উদ্দিন, বাবুল মোড়ল, আবুল কাশেম হাজরা, অলিউল ইসলাম, শেখ খাইরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার আলদীন বলেন, শীত-দুর্যোগ-দুঃসময়ে আমরা বিগত দিনেও এ অঞ্চলের অসহায় দুস্থ মানুষদের নিয়মিত সাধ্যমতো সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি। রমজানে মাসব্যাপী তিন শতাধিক গরিব অসহায় মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে । এ অঞ্চলের অবহেলিত রাস্তাঘাটগুলোর উন্নয়নে আমরা সাধ্যমত চেষ্টা করছি । মসজিদ, মাদ্রাসা,হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। তাছাড়া সুপেয় পানির অভাব দূর করতে কয়েকটি গ্রাম ও বাজারে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে।


বাসস চেয়ারম্যান বলেন, প্রতিটি জনকল‍্যানমূলক কাজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়াকেফহাল রয়েছেন। তার দিক নির্দেশনা ও বিশেষ সুনজর রয়েছে। এছাড়া এমন সব কর্মকাণ্ড পরিচালনা করতে যারা সর্বাত্মক সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের জন্য দোয়া প্রার্থনা করে তিনি বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। কপিলমুনি-পাইকগাছা এলাকায় অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি।এই এলাকায় দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ । সর্বশেষ তিনি লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় আবুল হোসেন আজাদ বলেন, উন্নয়নের রোডম্যাপে অবহেলিত পাইকগাছা-কয়রাকে সংযুক্ত করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এ অঞ্চলে আনোয়ার আলদীনের কর্মকাণ্ড প্রশংসনীয়। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
বিএনপির উপজেলা শাখার সভাপতি ডা.আব্দুল মজিদ বলেন, পাইকগাছা-কয়রার উন্নয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি আমাদের জন্য প্রেরনার পাথেয় । আনোয়ার আলদীনের মাধ্যমে আমরা উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ড অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।
সর্বশেষ নতুন কম্বল পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের এমন জনকল্যাণমূলক কর্মকান্ডের প্রশংসা করে আনন্দ প্রকাশ করেন ।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর