1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে সনাতনী সমাবেশ পাইকগাছায় থানা পুলিশের অভিযানে ১২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় সাতক্ষীরার ইসলামকাটিতে সবার জন্য সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকারাবদ্ধ হাবিব দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. গাজী এনামুল হকের পক্ষে রাজগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ একটি দল ধর্মকে ব্যাবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য- তারেক রহমান বেতগ্রাম-কয়রা ভায়া পাইকগাছা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন মেগা প্রকল্পে চলছে মেগা দূর্নীতি! টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের খুলনায় তারেক রহমানের নির্বাচনি জনসভা চলছে

পাইকগাছায় থানা পুলিশের অভিযানে ১২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পঠিত
paikgacha-15583
  • নিজস্ব প্রতিবেদক ::

পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলায় ১২ জন পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে।

সোমবার ২ ফেব্রুয়ারী (রাতে) উপজেলার একাধিক ইউনিয়নে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হরিঢালি ইউনিয়নের আপেল উদ্দিন মোড়লের ছেলে শরিফুল মোড়ল, লস্কর ইউনিয়নের জগদীশ মন্ডলের ছেলে উদয় কৃষ্ণ মন্ডল, রাড়ুলী ইউনিয়নের রজব গাজীর ছেলে মুন্না গাজী (২৬), চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত মাজন গাজীর ছেলে কালাম গাজী (৬০), একই গ্রামের বাবর আলী গাজীর ছেলে সিরাজুল গাজী (৫৮), মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে মান্নান গাজী (৭১), আব্দুল গাজীর ছেলে আবু মুসা গাজী (৩১), সবুর মালীর ছেলে উজ্জ্বল মালী (৪২), খালেদ গাজীর ছেলে মোস্তফা গাজী (৪৫), লিয়াকাত গাজীর ছেলে ইসমাইল গাজী (৪০), সাজ্জাদ গাজীর ছেলে রুহুল আমিন গাজী (৫৩) এবং রাড়ুলী ইউনিয়নের ভবানীপুর গ্রামের নওয়াব আলী গাজীর ছেলে আমিনুর গাজী।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে মোট ১২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

এসময় তিনি আরও বলেন, গত এক মাসে থানা পুলিশের নিয়মিত অভিযানে মোট ১৪৮ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতের ওয়ারেন্ট তামিল করা হয়েছে।

অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর
15273