1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে সনাতনী সমাবেশ পাইকগাছায় থানা পুলিশের অভিযানে ১২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় সাতক্ষীরার ইসলামকাটিতে সবার জন্য সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকারাবদ্ধ হাবিব দাঁড়িপাল্লার প্রার্থী এ্যাড. গাজী এনামুল হকের পক্ষে রাজগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ একটি দল ধর্মকে ব্যাবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য- তারেক রহমান বেতগ্রাম-কয়রা ভায়া পাইকগাছা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন মেগা প্রকল্পে চলছে মেগা দূর্নীতি! টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ বাংলাদেশের খুলনায় তারেক রহমানের নির্বাচনি জনসভা চলছে

পাইকগাছায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে সনাতনী সমাবেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পঠিত
bappi-15584
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। সাম্য ও মানবিকতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সনাতনী সমাবেশে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত হওয়ার মাধ্যমে আবারও প্রমাণিত সকল ধর্মের মানুষের দল বিএনপি। তাই তো হিন্দু সমাজের সুখে-দুঃখে সর্বদা পাশে আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের বন্ধু। প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদার বাবু জয়ন্ত কুমার কুন্ডু একথা বলেন।

০৩ ফেব্রুয়ারী মঙ্গলবার হিন্দু বৌদ্য খ্রিস্টান কল্যান ঐক্য ফ্রন্ট পাইকগাছা উপজেলার আয়োজিত বিশাল সনাতনী সমাবেশ সংগঠনের সভাপতি প্রভাষক সুজিত কুমার মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক যোগেশ্বর সানা কার্তিকের সঞ্চালনায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

bappi-15585

তিনি আরও বলেন, ১৭ বছর জনগণের ভোট ছাড়া হাসিনা জোর করে ক্ষমতা ধরে রেখেছিল। হাসিনা হিন্দু-মুসলিম কারো স্বার্থও রক্ষা করেনি। এজন্যই স্যান্ডেল ফেলে হাসিনাকে পালাতে হয়েছে। আওয়ামীলীগ নেতারা বলেছিলেন, হাসিনার পতন হলে ২ লাখ মানুষ মারা যাবে, কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কোন মানুষের উপর বিএনপি হামলা হতে দেয়নি। ধর্ম-বর্ন-নির্বিশেষে সবার অধিকার রক্ষায় বদ্ধ পরিকর তারেক রহমান। বক্তৃতার শেষে তিনি উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

bappi-15586

খুলনা-৬ (কয়রা পাইকগাছা) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী খুলনা জেলা বিএনপি সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনকে সুসংহত করতে এই সমাবেশ এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের কাছে কাছে যাবেন এবং ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টার মধ্যেই আপনারা ভোট কেন্দ্রে ভোট দিবেন ও রেজাল্ট নিয়ে বাসায় আসবেন। আমি আপনাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো।

bappi-15587

সনাতনী সমাবেশে বিশেষ অতিথি পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামিম কবির, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি জাসাসের সহ-সভাপতি ও কণ্ঠশিল্প বিএম নাসিরউদ্দীন নাসির, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আসলাম পারভেজ, উপজেলা বিএনপি সদস্য সচিব এস. এম. এ ইমদাদুল হক, পৌরসভা বিএনপি সাধারন সম্পাদক কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি জিএম আব্দুস সাত্তার।

bappi-15588

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ শেখর চন্দ্র বিশ্বাস, ডাঃ নিরাঞ্চন মন্ডল, মেছের আলী, গোপাল চন্দ্র রায়, রীতা মন্ডল, কৃষ্ণ কর্মকার, লক্ষ্মীরানী গোলদার, রবেন্দ্রনাথ মন্ডল, জিতেন্দ্র মন্ডল, মুকুন্দ মোহন বৈদ্য পান্থ, রনজিতা বিশ্বাস, দেবেন ঘোষ, সাদ্দাম হোসেন, কলিঙ্গরাজ মন্ডল, নিলাদ্রী সরদার, সন্তোষ কুমার সরদার, কিশোর সানা, প্রণব কান্তি মন্ডল, তুষার কান্তি মন্ডল, সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, কিশোর কুমার মন্ডল, অধীর কৃষ্ণ মন্ডল, বিশ্বজিত কুমার সাধু, দীপংকর বাবুসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর
15273