1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

পাইকগাছায় ধান ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৮৩ বার পঠিত

শেখ নাদীর শাহ্:

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীর একটি ধানক্ষেত থেকে তাজমিরা বেগম (৩৮) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার চাঁদখালীর ধামরাইল গ্রামের মীর ওবায়দুল্লার স্ত্রী।

মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিযে হত্যা করা হয়েছে।

নিহতের স্বামী ওবায়দুল্লার উদ্বৃতি দিয়ে থানা পুলিশ জানায়, তাজমিরা পার্শ্ববর্তী একটি ইটভাটায় রান্নার বাবুর্চির কাজ করতেন। প্রতিদিনের মত মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে বাড়ি থেকে ভাটার উদ্দেশ্যে বেরিয়েছিল। এরপর তাদেরই ধানক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে কে বা কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনপূর্বক লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। নিহতের স্বামী ওবায়দুল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর