1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু  কয়রায় মনোসামাজিক সহায়তা বিষয়ক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ সম্পন্ন ভূল অপারেশনে জীবন গেল পাইকগাছার সাধনের, তালা সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ কপিলমুনিতে গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৩ আ’লীগ নেতা কারাগারে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে— কেসিসি প্রশাসক

পাইকগাছায় নৌকার চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পঠিত
up-chairman-paikgacha-11005

নিজস্ব প্রতিবেদক ::


খুলনার পাইকগাছা উপজেলার রাড়–লী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর পদত্যাগ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় ইউনিয়নের স্থানীয় বাঁকা বাজারে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে ঐ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এানববন্ধন থেকে বক্তারা বলেন, ৫ আগষ্ট স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের জন্ম হলেও রাড়–লীতে রাতের আঁধারে ভোট চুরির নৌকার চেয়ারম্যান স্বৈরাচারী শাসক খুনি হাসিনার দোসর এমপি আক্তারুজ্জামান বাবুর অত্যান্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হাসিনার শক্তিশালী (এসএসএফ) এস পি তরিকুল ইসলাম এর পিতা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর পদত্যাগসহ শাস্তিসহ পদত্যাগ নিশ্চিত করতে হবে।


এসময় বক্তব্য রাখেন, ব্যবসায়ী মো. শাহিন গাজী, রাড়ুলী ইউনিয়ন যুবদল নেতা মো. বাচ্চু গাজী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র মোঃ ইব্রাহীম গাজী, যুবদল নেতা ইকবাল হাসান, জেলা যুবদল সদস্য আব্দুল রাজ্জাক গাজী, ছাত্রশিবির নেতা ময়নুর সরদার, তুর্য মোড়ল, টিপু সুলতান, রফিকুল সরদার, সামাদ সিদ্দিকী, মোঃ ফাহিম হোসেন, হাফিজুর মোড়ল।

এ বিষয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, তিনি এ পর্যন্ত ৬ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিএনপি-জামায়াত বা আওয়ামী লীগের লোক হিসেবে কাউকে চিহ্নিত না করে মানুষের জন্য কাজ করেছি। এখন সরকার চাইলে আছি, আর না চাইলে নেই বলে মন্তব্য করেন তিনি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর