1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

পাইকগাছায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে দূর্বৃত্তদের অগ্নিসংযোগ

  • প্রকাশিত : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ বার পঠিত
pollibiddut-4086

নিজস্ব প্রতিবেদক::


খুলনার পাইকগাছায় আদালত কক্ষের পর এবার দূর্বৃত্তরা পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনে (উপ-কেন্দ্র) অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তবে তাৎক্ষণিক কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় কোন প্রকার ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি।

থানা ও স্থানীয় পুলিশ জানায়, ২৭ ডিসেম্বর ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে অজ্ঞাত পরিচয় দূর্বৃত্তরা উপজেলার কপিলমুনির সলুয়াস্থ পল্লী বিদ্যুৎ সমিতির সাব-স্টেশনের পূর্ব দিক থেকে লাঠির মাথায় চট (বস্তা জাতীয়) পেঁচিয়ে তাতে পেট্টোল লাগিয়ে অগ্নিসংযোগ করে।

তবে বিষযটি তাৎক্ষণিক বুঝতে পেরে প্রথমত লাইন বন্ধ ও তাৎক্ষণিক আগুন নেভাতে সক্ষম হন। ফলে সেখানে কোন ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি।

খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো: সাইফুল ইসলাম, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা এজিএম মো: রফিকুল ইসলাম, প্রকৌশলী হাফিজুর রহমান, কপিলমুনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক তফসির উদ্দীন, হরিঢালী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সঞ্জিত কুমার, এসআই শাহজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ধারণা করা হচ্ছে, নির্বাচনকে সামনে রেখে কোন গোষ্ঠি সাধারণের মনে ভীতির সঞ্চার করতে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।

পল্লী বিদ্যুৎ সমিতির কপিলমুনি কেন্দ্রের লাইন ইনচার্জ (টেকনিশিয়ান) চঞ্চল কুমার সরকার জানান, ঘটনার সময় ভোর ৬ টার কিছু পরে লাইনম্যান, গ্রেড-১মো: সিদ্দিকুর রহমান ও নৈশ প্রহরী অশোক কুমার সাহা অবস্থানকালীণ অজ্ঞাত পরিচয় দূর্বৃত্তরা উপ-কেন্দ্রের পূর্ব পাশের সীমাণা থেকে ঐ অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। তবে তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। বিধায় কোন প্রকার ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর একই প্রক্রিয়ায় দূর্বৃত্তরা পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাশ কক্ষে অগ্নিসংযোগ করেছিল। ঐ ঘটনার ঠিক দু’সপ্তাহ পর পল্লী বিদ্যৎ উপকেন্দ্রে একই ঘটনার পুনরাবৃত্তিতে জনমনে ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর