1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুবির পাইকগাছা কৃষি ক্যাম্পাস পিসি রায়ের নামে নামকরণের দাবিতে স্মারকলিপি সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী এসআই নিয়োগ পরীক্ষা, জাল প্রবেশপত্র-ভুয়া পরীক্ষার্থীসহ দালালচক্রের ৪ সদস্য গ্রেপ্তার তালা সার্জিক্যালে ভুল চিকিৎসায় প্রসূতির অবস্থা সংকটাপন্ন সাতক্ষীরার কালিগঞ্জে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিললো ইছামতি নদীতে কয়রায় ৫০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কোটি টাকার জালিয়াতি ও বেপরোয়া দুর্নীতি!​ সাতক্ষীরার এল্লারচরের বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকাতে মরিয়া সৈয়দপুর শহরে মুদি দোকানে চালের টিন কেটে দূর্ধর্ষ চুরি শার্শায় বৃক্ষররোপন কর্মসূচি, খালের দুপাড়ে ফলজ ও বনোজ বৃক্ষ রোপন

পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১১৫০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৭১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পঠিত
paikgacha-britti-16336
  • নিজস্ব প্রতিবেদক::

খুলনার পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা- ২৫ এর প্রথম দিনে ৩৭১ জন পরীক্ষার্থীর অনুপস্থিতির মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

১৫ এপ্রিল বুধবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত উপজেলা সদরের দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন দুটি কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

প্রথম দিনের বাংলা পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ১৫০ জন। যার মধ্যে অংশ গ্রহণ করে ৭৭৯ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৩৭১ পরীক্ষার্থী।

কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু জানান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭০২, উপস্থিত ৪৬২, অনুপস্থিত ২৪০।

কেন্দ্র সচিব প্রধান শিক্ষক সেলিনা পারভীন বলেন শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৪৮ জন। উপস্থিত ৩১৭ এবং অনুপস্থিত ছিল ১৩১ জন পরীক্ষার্থী। দুটি কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানা।

হল সুপার ছিলেন প্রধান শিক্ষক এসএম শফিকুল ইসলাম ও ছন্দা ঘোষ। সহকারী হল সুপার ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম রোকন উদ্দিন ও মহাসিন আযম। অফিস সহকারী ছিলেন, সহকারী শিক্ষক এসকে আসাদুল্লাহ মিঠু ও মোঃ রফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর