1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতা! অতিবৃষ্টি ও হরি ভদ্র নদী ভরাট: ডুমুরিয়ার ডোমরা বিলে জলাবদ্ধতায় চরম ঝুঁকি পাইকগাছার সাংবাদিক আব্দুল গফুরের মায়ের ইন্তেকাল: শোক ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা পরিদর্শন উপজেলা প্রশাসন সৈয়দপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত পদত্যাগের পরেও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পঠিত
paikgacha-mobilecort-10895

নিজস্ব প্রতিবেদকঃঃ

খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, বিপনন, রক্ষনাবেক্ষন ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অভিযোগে ৩ জনকে জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের নের্তৃত্বে আদালত উপজেলার মামুদকাটি মোড়ে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এসময় সহায়ক কর্মকর্তা হিসিবে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল।

আদালত সূত্র জানায়, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, রক্ষণাবেক্ষণ, বিপণন এবং খাদ্যপণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, উৎপাদন তারিখ না থাকায় ও খালি প্যাকেটের ওজন বেশি হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মিষ্টি ব্যবসায়ী সুকান্ত ঘোষকে ১ হাজার ৫ শ’ টাকা, বিজয় ঘোষকে ১ হাজার ও গোপাল ঘোষকে ২ হাজার টাকা সর্বমোট সাড়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেশকার ইব্রাহিম, হিরম্ময় ও আনসার সদস্যবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান, জনস্বাস্থ্য রক্ষায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর