1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ সাতক্ষীরা পৌরসভা নির্বাচনকে ঘিরে নতুন সমীকরণ, আলোচনায় ব্যবসায়ী নেতা নাসিম ফারুক খান মিঠু শার্শার তিন গ্রামের বিশুদ্ধ পানির একমাত্র বাওড়টি জবরদখল! সুন্দরবনে নির্ভরশীলতা কমিয়ে জীবিকায় গতি আনতে কয়রায় প্রত্যাশীর মধু মেলা সৈয়দপুরে রেলওয়ের অভিযান ভরাটি জলাশয় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ পাইকগাছায় যুবককে পিটিয়ে হত্যা কয়রায় কারিতাসের অন্তর্ভুক্তিমুলক দুর্যোগের মাঠ মহড়া শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়, সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড পাইকগাছায় ইয়াবাসহ মা ও ছেলে আট লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, শোক

পাইকগাছায় মসলা ব্যবসায়ী যুবককে গলা কেটে হত্যা

  • প্রকাশিত : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

শেখ নাদীর শাহ্::

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটিতে অনুপ মন্ডল (২৮) নামে এক মসলা ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬জুন) সকালে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ভিটায় তার গলাকাট লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, দূর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার পর সেখানে ফেলে গেছে।

অনুপ মন্ডল উপজেলার দেলুটির ফুলবাড়ি গ্রামের অনুকুল মন্ডলের ছেলে।

এলাকাবাসী জানায়, রবিবার রাতে অনুপ বাড়িতে ফেরেনি। এসময় তার ফোনটিও বন্ধ ছিল। এরপর সকালে বাড়ির পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। তবে তাৎক্ষণিক তার হত্যার কারণ সম্পর্কে জানা সম্ভব হয়নি।

দেলুটির ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, অনুপ একটা ভালো ছেলে। গতকাল রবিবার রাত সাড়ে ৯টা থেকে তার কোন খোঁ পাওয়া যাচ্ছিলনা। এরপর সকালে বাড়ির পাশে তার গলাকাটা লাশ দেখতে পাওয়া যায়।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম দুপুর সাড়ে ১২ টার দিকে জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। এখন পর্যন্ত তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন এবং মোটিভ উদ্ঘাটনের জন্য পরিবারসহ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন।

দীপ্তনিউজ/নাদীর.স

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর