1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শেকড়ের সন্ধানের আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল “যত দোষ-নন্দ ঘোষ” দায় থেকে মুক্তি দিন পাইকগাছায় ৯ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল গ্রেপ্তার শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু 

পাইকগাছায় শফি বাহিনীর হাত থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২০৪ বার পঠিত
paikgacha-manobbondhon-12337

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা (খুলনা) ::


খুলনার পাইকগাছায় সন্ত্রাসী শফি ও তার সহযোগী আনারুল, রফিক, শাখিল, শহিদুল, শেখ ইব্রাহিমদের হাত থেকে পরিত্রাণ পেতে মঙ্গলবার বিকেলে মানববন্ধন করেছে উপজেলার দুই ইউনিয়নের শত শত নারী-পুরুষ।

উপজেলার চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়নবাসীর সমন্বয়ে স্থানীয় কাঁটাখালী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


এসময় মোস্তফা গাজী তার বক্তব্যে বলেন, আ’লীগ সরকারের পতনের পর বিএনপি’র কথিত নেতা সন্ত্রাসী শফি নিজে ও তার বাহিনীকে দিয়ে এলাকায় দখলবাজী, চাঁদাবাজী করে চলেছে। এমন কোন অপকর্ম নেই যা, শফি বাহিনী করছেনা। তাদের হাতে এলাকার কেউই নিরাপদ নেই। প্রতিবাদ করায় ফোনে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। তিনি বলেন, আমি শফির বিরুদ্ধে থানায় জিডি করতে যাওয়ার পথে মন্টু চেয়ারম্যানের বাড়ির সামনে আমাকে বিএনপি নেতার নেতৃত্বে আটক করে বলে শফির বিরুদ্ধে জিডি করলে খবর আছে। এসময় তারা তাকে লোহার রড দিয়ে মারতে উদ্যত হয়। হুমকির মুখে তিনি জিডি না করে ফিরে আসেন বলেও দাবি করেন। তিনি আরোও বলেন, তিনি ও তার পরিবার শফি বাহিনীর জন্য নিরাপত্তাহীনতায় ভুগছেন ।


সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মন্টু’র বক্তব্যে বলেন, সন্ত্রাসী শফি বাহিনী হাতে এলাকার কেউ নিরাপদ নয়। রাতের আঁধারে যে কারোর গলা কেটে দিতে পারে তারা। আমরা কয়েক গ্রামের মানুষ শফি বাহিনীর আতঙ্কে রাতের ঘুম হারাম করে পাহারা দিচ্ছি।

ইমরান সরদার বক্তব্যে বলেন, চাঁদার টাকা না দেয়ায় গত ৭ তারিখ রাতে আমাদের বাড়িতে গিয়ে শফি ও তার বাহিনী আামার পিতাকে কুপিয়েছে। এর আগে আমাদের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুট করেছে। এলাকাবাসী একজোট হয়ে গত ৮জুন সন্ত্রাসী শফি’র বাড়িসহ সহযোগীদের বাড়ি তল্লাশি করে দেশীয় ৮টি অস্ত্র উদ্ধার করে। ক্ষুব্ধ এলাকাবাসী তার ঘরসহ সহযোগীর বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয়।

রেহানা বেগম বলেন, আমরা নারীরা শফি বাহিনী কাছে নিরাপদ না। রাতের আধারে আমাদের গলায় ছুরি ধরছে। শফি বাহিনীর বিরুদ্ধে কথা বল্লে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছি।

চাঁদখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মন্টু’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুবদল নেতা মোস্তফা গাজী, ইমরান সরদার, লতিফ গাজী, লুৎফর রহমান, মোহসীন মালী, আবু মুছা মালী, শাহেব আলী গাজী, রেহানা বেগম, শেফালী বেগম প্রমুখ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর