নিজস্ব প্রতিবেদক,পাইকগাছা::
পাইকগাছায় ৭ম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণ ঘটনার প্রতিবাদ ধর্ষণককে গ্রেফতার, দ্রুত চার্জসীট প্রদান ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
ভূমিহীন সংগঠন নিজেরা করি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ১২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ ও সাড়ে ১২ টার দিকে থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান এর নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন যে, উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের মৃত কালিপদ মন্ডলের ছেলে খোকন মন্ডল (৫২) একই গ্রামের শংকর মন্ডলের মেয়ে ৭ম শ্রেণির স্কুল পড়–য়া মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি তার পরিবার জানতে পেরে ঘটনার শিকার স্কুল ছাত্রীর মা সুমিত্রা রানী বাদী হয়ে গত ২৭ ডিসেম্বর ২২’ পাইকগাছা থানায় একটি মামলা করেন। যার নং জিআর ৩৫১/২০২২।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার পরামর্শে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্নের পর গত ২৯ ডিসেম্বর পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
সর্বশেষ ঘটনায় আসামীকে গ্রেফতার, দ্রুত চার্জসীট প্রদানপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন, ভিকটিমের মা সুমিত্রা রানী, নিজেরা করি’র বিভাগীয় সমন্বয়ক স্বপন কুমার দাস, অঞ্চল সমন্বয়ক সাহাদুল ইসলাম, কর্মী রাশেদুজ্জামান, দীপা বিশ্বাস, তৃপ্তি বালা, লিপন সরকার, ভূমিহীন সংগঠনের নারায়নণ মন্ডল, বলরাম বাইন, রোকেয়া বেগম, সবিতা ঢালী, শংকর মন্ডলসহ এলাকাবাসীর অনেকে।