1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রদীপ ঘোষের বিরুদ্ধে সংবাদ প্রকাশে গাত্রদাহ শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য! ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা টেকসই উন্নয়নের মধ্যদিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে, কয়রায় বৃক্ষ মেলার উদ্বোধনকালে মনিরুল হাসান বাপ্পী  ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি,বৃক্ষরোপণ শুরু কয়রায় ফসল নষ্ট করে জমি জবর দখল চেষ্টার প্রতিকারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের দায়ে কারাগারে জেলে পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা

কপিলমুনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে ভ্যান আরোহী নানীর পর আহত নাতিরও মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৭৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক::

খুলনা-পাইকগাছা সড়কের কপিলমুনির কাশিমনগর শ্মশানঘাট এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাহিদা বেগম (৬০) নামে এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছে। তিনি তালার গঙ্গারামপুরের দলিল উদ্দিন খা’র স্ত্রী। এর পর হাসপাতালে নেওয়ার পথে সাহিদার নাতি অপর আরোহী পাইকগাছার হরিঢালীর আজিজুল গাজীর ছেলে সবুজ গাজী (২০) এর মৃত্যু হয়।

এছাড়া আরোহী ৩ জনকে গুরুতর অবস্থায় তালা হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে। দূর্ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ১০ টার দিকে।

আহতরা হলেন, তালা উপজেলার নলতার করিম খানের ছেলে মেহেদী হাসান (২০) ও তালার গঙ্গারামপুরের হাশেম গাজীর স্ত্রী আনোয়ারা বেগম (৭০), জালালপুরের ইসলাম মোড়লের স্ত্রী ইতি বেগম (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে যাত্রীবাহী বাস খুলনা মেট্টো জ-০৫-০০৫৫ পাইকগাছার দিকে যাচ্ছিল। একই দিক থেকে যাত্রীবাহী মোটরভ্যান কপিলমুনির দিকে যাচ্ছিলএসময় পেছন থেকে বাসটি ভ্যাটিকে ধাক্কা দিলে ভ্যানসহ এর চালক ও আরোহীরা রাস্তার উপর এলামেলোভাবে ছিটকে পড়ে। এরপর বাসটি সাহিদার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।স্থানীয়রা অপর আহতদের উদ্ধার করে সকাল ১১ টার দিকে আশংকাজনক অবস্থায় তালা হাসপাতালে নিয়ে যান। এরপর তাদের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সবুজ গাজী (২০) এর মৃত্যু হয়।

ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করলেও এর চালকসহ হেলফার পালিয়ে যেতে সক্ষম হয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর