1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্রিকেটার নাঈমকে পুলিশের হেনস্থা রামিসা হত্যা : মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দুই আসামির আপিলের শুনানি গ্রহণ হাইকোর্টে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল মরক্কোর ফেসবুক থেকে আয় করার যত কৌশল বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস কেডিএ’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক মঞ্জু সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক

পাইকগাছার গড়ইখালীর খালে যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২২৮ বার পঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালীর কানাখালী একটি খালে বিশ্বজিৎ ঢালী (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তিনি লস্কও ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গার চকের রামপদ ঢালীর ছেলে এবং উপজেলা যুবলীগনেতা প্রসেন ঢালীর বড় ভাই।

স্থানীয়রা মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে ঐখালে তার লাশ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে।

এরপর তার পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তার লাশ শনাক্ত করে।

পারিবারিক সূত্র জানায় বিশ্বজিৎ ব্যক্তিগত জীবনে অবিবাহিত ও খানিকটা মানসিক অপ্রকৃতিস্থ ছিলেন। তিনি ডা: ধীরাজ মোহন বসুর অধিনে চিকিৎসাধীন ছিলেন।

তবে ঠিক কি কারনে তার মৃত্যু হয়েছে তার বিস্তারিত জানাযায়নি।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, পারিবারিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করা হয়েছে। এছাড়া পথচারীরা জানান, রাস্তার পাশের খালে তাকে প্রথমে নিজ শরীরে পানি ঢালতে দেখেছে। পরক্ষণে তাকে মৃত অবস্থায় দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে লাশ উদ্ধারের পর সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর