পাইকগাছার রাড়ুলীতে সাইকেল আরোহী টাইলস মিস্ত্রীর আকষ্মিক মৃত্যু
প্রকাশিত :
শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
৬৯
বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা::
খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী আর.কে.বি.কে হরিশ চন্দ্র কলেজিয়েট স্কুল সংলগ্ন পীচের রাস্তার উপর পড়ে থাকা অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে। তার নাম রাসেল মোড়ল (৩২)। সে রাড়ুলীর শ্রীকন্ঠপুরের খোকনের মোড়লের ছেলে এবং পেশায় একজন টাইলস মিস্ত্রী।
পারিবাররিক সুত্র বলছে, রাসেল দুপুরের আগে বাড়ী থেকে বাইসাইকেল যোগে কাঠিপাড়ার উদ্দেশ্য রওনা দিয়ে আর ফেরেনি। তবে সে হৃদরোগী ছিল। হয়তোবা সে কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
স্থানীয়রা জানান, রাড়ুলী কলেজিয়েট স্কুল সংলগ্ন মসজিদের কাছে রাস্তার উপর অজ্ঞাত মৃতঃদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা ওসি ও ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌছালে এক পর্যায়ে রাসেলের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তার পরিচয় নিশ্চিত করেন।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।