1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

পাইকগাছার লতা ইউপি’র আলোচিত চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে সাময়ীক বহিষ্কার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি(পাইকগাছা):

অবশেষে খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউপি’র আলোচিত চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে সাময়ীক বহিষ্কার করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ। ২০ জুন মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়েছে। যার স্মারক নং-৪৬.০০.৪৭০০.০১৭.২৭.০০২.২০-৫৭৬।

পত্রে জানানো হয়, যেহেতু খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন ৩নং লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কাজল কান্তি বিশ্বাসের উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেত, চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস কর্তৃক সংগঠিত অরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারার অপরাধ সংগঠিত করায় উল্লিখিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়ীক বহিষ্কার করা হল। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদনক্রমে জনস্বার্থে জারী করা হলো এবং তা এবং তা অবিলম্বে কার্যকর করা হবে।

এরআগে ফোন সেক্সের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তিনি সরকার দলীয় সংগঠনের সাবেক একজন প্রভাবশালী নেতা। সর্বশেষ দলীয় মনোনয়নে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ও কূ-রুচীপূর্ণ অসামাজিক কার্যকলাপের ভিডিও চিত্র ছড়িয়ে পড়ায় তাকে চেয়ারম্যানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দেওয়া হয়। এনিয়ে মানববন্ধন কর্মসূচীর পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।

যার পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার পাইকগাছা,খুলনার প্রতিবেদন ও অফিসার ইনচার্জ, পাইকগাছা থানার প্রেরিত বার্তায় দেখা যায় যে, কে বা কারা উক্ত চেয়ারম্যানের একটি ভিডিও কল বিচ্ছিন্নভাবে ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মত গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে এ ধরনের কর্মকান্ডে জড়িত হওয়া নৈতিকতা ও উক্ত পদের জন্য অবমাননাকর প্রতীয়মান হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী জেলা প্রশাসক খুলনা, ব্যবস্থা গ্রহনের সুপারীশ করেন।

প্রসঙ্গত, উক্ত লতা ইউপি চেয়ারম্যান ও স্থানীয় মৃত গুরুপদ বিশ্বাসের ছেলে কাজল কান্তি বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও কলের মাধ্যমে জনৈকা কিশোরীর সাথে ৩ মিনিট ২০ সেকেন্ডের ফোন সেক্সে মিলিত হন। যার একটি ভিডিও চিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যা, ইতোমধ্যে ভাইরাল হয়। বিভিন্ন গণমাধ্যমকর্মীদের কাছেও পৌছে যায় এ ভিডিও’র কপি। এনিয়ে অনলাইনসহ দেশের বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দৈনিকে গুরুত্বের সাথে খবর প্রকাশ হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর