নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা (খুলনা)::
পাইকগাছা থানা পুলিশ সোমবার (৫ ডিসেম্বর) রাতে পৌর এলাকা থেকে ৬ জন মোবাইল হ্যাকারকে আটক করেছে।এ ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে ৭ দিনের রিমান্ড আবেদনসহ উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার নুনিয়াপাড়া গ্রামের নারায়ন সরদারের ছেলে আকাশ (২৫), বিশ্বজিৎর ছেলে দীনেশ মন্ডল (২৫), ভগিরথ সানার ছেলে হীরক(২৪) ছালুবুনিয়া গ্রামের কালিপদ ঢালীর ছেলে অমিত ঢালী (২১), পশ্চিম কাইনমুখী গ্রামের নিখিল মন্ডলের ছেলে চিন্ময়(২৪) ও আমুড়কাটা গ্রামের বিশ্বজিৎ বাছাড়ের ছেলে তপন বাছাড়(২৪) ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক তাকবির হোসেন জানান, আটককৃতরা আই ফোন হ্যাকপূর্বক জি-মেইল প্রতারনা করে গোপনে বিভিন্ন দেশে বিক্রির পাশাপাশি ই-ট্রানজেকশনের মাধ্যমে হিসাব নম্বরে অর্থ স্থান্তর করে। এ সকল ঘটনায় সম্পৃক্ত থাকার প্রমান পাওয়ায় তাদেরকে আটক করা হয়।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, আটককৃতরা মোবাইল হ্যাক করে প্রতারণার বিষয় স্বীকার করেছে। মান মঙ্গলবার সকালে তাদেরকে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।