1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান জমাদ্দার পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের পর এবার এ্যাম্বুলেন্স স্টাফের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়রাণিমূলক মামলা থেকে শ্রমজীবি সন্তানকে মুক্তি দিতে অসহায় পিতার আর্তি সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ভাওয়াইয়া গানের আসর সাতক্ষীরার কালীগঞ্জের মৌতলার আদম ব্যবসায়ী হারুনের খপ্পরে নিঃশ্ব কয়েকটি পরিবার! মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্র্ধষ চুরি শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম

পাইকগাছা বিএনপির পক্ষে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি সহিংস না হতে নির্দেশনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১১২ বার পঠিত
paikgacha-bnp-9739

শেখ নাদীর শাহ্ঃঃ


পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি’র পক্ষ থেকে দল ও দলের অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্র্মী ও সমর্থকদের প্রতি কোন প্রকার হিংসা ও প্রতিহিংসাপরায়ন না হয়ে সর্বস্তরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।


বিএনপি কখনো ভাংচুর, মারপিট ও অগ্নিসংযোগ বিশ্বাস করেনা বলে জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরের নির্দেশনা মোতাবেক কারো প্রতি প্রতিহিংসা পরায়ন না হয়ে সকলের পাশে থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বলা হয়েছে।


এসকল অপকর্মে লিপ্ত দূর্বৃত্তদের প্রতিহত করতে হবে জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে সকলে ঐক্যবদ্ধ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানদের উপর আক্রমণ, বাড়ি-ঘর ভাংচুর, উপাসনালয়, মন্দির, গীর্জা, প্যাগোডায় যদি কোন দুষ্কৃতিকারী বা দূর্বৃত্তরা কোন প্রকার ভাংচুর কিংবা অগ্নিসংযোগের চেষ্টা করে তবে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

মঙ্গলবার বাংলাদেশ জাতয়িতাবাদী দল বিএনপির পাইকগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস,এম, এনামুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে আরোও বলা হয় প্রয়োজনে তাদের বাড়ি-ঘর, উপাসনালয়, মন্দির, গীর্জা, প্যাগোডা আমারেকে পাহারা দিয়ে রাখতে হবে। নির্দেশনার বাইরে দলের কেউ এরুপ কার্যকলাপের সাথে সম্পৃক্ত হলে বিএনপি এর দায়ভার নেবেনা বলেও জানিয়ে দেওয়া হয়।

এর আগে বিজ্ঞপ্তিতে বিএনপি’র পাইকগাছা উপজেলা ও পৌর শাখার পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকারকে উৎখাতের ঘটনায় জীবন উৎসর্গকারী শিক্ষার্থী ভাই-বোনদের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর