1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই তরুণীর একজন তিনা গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৫২ বার পঠিত
arest-11973

দীপ্ত নিউজ ডেস্ক::


রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় আলোচিত সেই দুই তরুণীর একজন ফারিয়া হক তিনাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ মে) রাতে রাজধানীর নর্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (০৯ মে) সকালে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার অপারেশন কর্মকর্তা এবং এই মামলার তদন্তকারী এ কে এম মঈন উদ্দিন।

তিনি বলেন, আলোচিত এই ঘটনা যে দুজন ছাত্রীকে কেন্দ্র করে ঘটে তাদের মধ্যে ফারিয়া হক তিনা একজন। আমরা আরেক ছাত্রীকেও ধরার চেষ্টা চলছে।

এর আগে, গত ২৩ এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার এক নম্বর আসামি মেহরাজকে গাইবান্ধা থেকে গ্রেফতার করে র‍্যাব। তারও আগে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করা হয় এই মামলার আসামি কামাল হোসেন, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকে। এরপর গ্রেফতার হন আরেক আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসিকে কেন্দ্র করে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি পরে মীমাংসা করা হয়।

তবে সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় পারভেজকে ৩০ থেকে ৪০ জন ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারীসহ আটজনকে এজাহারনামীয় আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর